-
কথাবার্তা: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য মোদির বিদেশনীতি দায়ী : রাহুল
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:২৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
উত্তেজনা কমাতে ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আর সেনা পাঠাবে না
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১১:৪৮ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) আর কোনও সেনা না পাঠাতে সম্মত হয়েছে। উভয় দেশের সিনিয়র সামরিক কমান্ডারদের মধ্যে ১৪ ঘণ্টার বৈঠকের পর মঙ্গলবার রাতে ভারত ও চীন একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
-
করোনা মহামারি নিয়ে জাতিসংঘে চীন-আমেরিকা উত্তেজনা; জবাব দিল বেইজিং
সেপ্টেম্বর ২৩, ২০২০ ১০:৩০জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘রাজনৈতিক ভাইরাস’ বলে অভিহিত করেছে বেইজিং।
-
আবার জাতিসংঘের ভাষণে করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বললেন ট্রাম্প
সেপ্টেম্বর ২৩, ২০২০ ০৪:২৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো চীনকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দায়ে অভিযুক্ত করার পাশাপাশি ইরানের পরমাণু সমঝোতাকে ‘সবচেয়ে খারাপ চুক্তি’ বলে অভিহিত করেছেন।তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে এ মন্তব্য করেন।
-
ইরানের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে চীন ও রাশিয়াকে পম্পেও'র হুমকি
সেপ্টেম্বর ২৩, ২০২০ ০৪:২২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের কাছে সমরাস্ত্র বিক্রি করার ব্যাপারে চীন ও রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি মঙ্গলবার মার্কিন দৈনিক 'ওয়াশিংটন এক্সামিনার'কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
মার্কিন ঘাঁটিতে চীনের ডামি হামলার ভিডিও প্রকাশ
সেপ্টেম্বর ২১, ২০২০ ২১:৫৫চীনের বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ডামি হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের ‘এইচ-৬কে’ বোমারু বিমানের সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। ঘাঁটিটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত অ্যান্ডারসন ঘাঁটি বলেই অনেকে মনে করছেন।
-
রাশিয়া, চীন ও ইরানের অংশগ্রহণে শুরু হলো যৌথ মহড়া ককেশাস-২০২০
সেপ্টেম্বর ২১, ২০২০ ১৬:৩৮আজ (সোমবার) থেকে 'ককেশাস-২০২০' যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক অঞ্চলে এ মহড়া চলছে। শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
-
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে: ইইউ
সেপ্টেম্বর ২১, ২০২০ ০২:৫৮ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।
-
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা বেআইনি: চীন ও রাশিয়া
সেপ্টেম্বর ২১, ২০২০ ০২:৩১ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা আমেরিকা করছে তা আবারো প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। গতকাল (রোববার) জাতিসংঘে নিযুক্ত ওই দুই দেশের স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের কাছে এক চিঠি লিখে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি।
-
মার্কিন সহকারী অর্থমন্ত্রীর সফরের মধ্যে তাইওয়ানের কাছে চীনের মহড়া
সেপ্টেম্বর ১৮, ২০২০ ১৩:৪৬তাইওয়ান প্রণালীর কাছে নতুন করে সামরিক মহড়া শুরু করেছে চীন। যখন আমেরিকার সহকারী অর্থমন্ত্রী কিথ ক্র্যাচ স্বশাসিত তাইওয়ান দ্বীপ সফর করছেন তখন চীন এই মহড়া শুরু করলো। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে।