-
কেউ যেন রাষ্ট্রহীন না হয়: এনআরসি প্রসঙ্গে ভারতকে জাতিসংঘের সতর্কবার্তা
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৬:৪৫ভারতের অসমের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে ১৯ লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। এর মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
-
রোহিঙ্গা প্রত্যাবাসন ভেস্তে যাওয়ার নেপথ্যে কারণ ও প্রতিক্রিয়া
আগস্ট ২৩, ২০১৯ ১২:১৯রোহিঙ্গাদের অনিহায় দ্বিতীয় দফা ভেস্তে গেছে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া। বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নিজ দেশে ফিরে যেতে নানা দাবি তুলেছে রোহিঙ্গারা। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রত্যাবাসনের জন্য আগে তাদের পূর্ণ নাগরিকত্ব দিতে হবে; জমি-জমা ও ভিটেমাটির দখল ফেরত দিতে হবে; নিরাপত্তা নিশ্চিত করতে হবে; রাখাইনে তাদের সঙ্গে যা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
-
রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
আগস্ট ২৩, ২০১৯ ০৯:১৪মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে জাতিগত নিধনযজ্ঞের অংশ হিসেবে রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সেনাবাহিনী যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের জাতিসংঘের তথ্য-অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর যৌন সহিংসতা যুদ্ধাপরাধের শামিল।
-
ভারতীয় পদক্ষেপ বন্ধে ব্যবস্থা নিন: জাতিসংঘকে ব্রিটিশ এমপিদের আহ্বান
আগস্ট ১১, ২০১৯ ১৩:২২জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারতের নেয়া পদক্ষেপ ঠেকাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের অন্তত ৪৫ জন পার্লমেন্ট সদস্য। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে তারা বলেছেন, কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের ওপর ভারতের এই অসাংবিধানিক পদক্ষেপ ঠেকাতে জাতিসংঘ মহাসচিবকে পদক্ষেপ নিতে হবে।
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ হচ্ছেন বহুপক্ষবাদের বীর: জাতিসংঘ
আগস্ট ১০, ২০১৯ ১৩:৫৬ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক উগোচি ডেনিয়েল্স বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ হচ্ছেন বহুপক্ষবাদের বীর। মার্কিন নিষেধাজ্ঞার শিকার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।
-
কাশ্মীরের মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো পদক্ষেপ নেবেন না: ভারতকে জাতিসংঘ
আগস্ট ০৮, ২০১৯ ২১:১৪জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলসহ উপত্যকায় সেনা বাড়ানো এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
-
কাশ্মীর ইস্যু: নিরাপত্তা পরিষদে পাকিস্তানের নালিশ, জাতিসংঘের গভীর উদ্বেগ
আগস্ট ০৮, ২০১৯ ০৮:৫৬জম্ম-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারতের ‘অবৈধ দখলদারিত্ব’ বৃদ্ধি করার বিষয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে অবহিত করেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। জাতিসংঘে অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেছেন পাকিস্তানি এই দূত।
-
কোরীয় উপদ্বীপের শান্তি প্রক্রিয়া জটিল করছে জাতিসংঘ: উ. কোরিয়া
আগস্ট ০৫, ২০১৯ ০৪:১৪উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে বিবৃতি প্রকাশ করেছে তার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে, নিরাপত্তা পরিষদের এ ধরনের পদক্ষেপ কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে জটিল করে তুলবে।
-
জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইমরান খানের
আগস্ট ০৪, ২০১৯ ১৬:৩২কাশ্মির ইস্যুতে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ (রোববার) বিকেলে তিনি ওই অভিযোগ করেন।
-
চলতি বছর শেষ হওয়ার আগেই বিশ্বে সন্ত্রাসী হামলা বাড়তে পারে: জাতিসংঘ
আগস্ট ০৩, ২০১৯ ১৪:১৭চলতি বছরের মধ্যে বিশ্বে নতুন করে সন্ত্রাসী হামলা বেড়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা অন্য সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে যোগ দেয়া হাজার হাজার বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা এখনো জীবিত থাকার পরিপ্রেক্ষিতে এ আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।