-
‘ইরানি সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ইসরাইলকে অবশ্যই ভোগ করতে হবে’
জানুয়ারি ২৩, ২০২৪ ০৭:০৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় মোতায়েন ইরানের সামরিক উপদেষ্টাদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তার পরিণতি অবশ্যই দখলদার সরকারকে ভোগ করতে হবে। গতকাল (সোমবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেসকে লেখা চিঠিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
-
দখলদার ইসরাইলের নিন্দায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৪ ০৯:০২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দখলদার সরকারের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিস্কা আলবানিজ। নতুন প্রকাশিত একটি বইয়ে তিনি এই নিন্দাবাদ জানান।
-
বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি- মন্তব্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
জানুয়ারি ০৯, ২০২৪ ১১:৩১সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না বলেও ভাষ্য ওয়াশিংটনের। ওয়াশিংটন স্থানীয় সময় সোমবার বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানিয়েছে।
-
ইহুদিবাদী হামলায় উচ্চহারে সাংবাদিক নিহত; চরম উদ্বিগ্ন জাতিসংঘ
জানুয়ারি ০৯, ২০২৪ ১০:২৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে উচ্চহারে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
-
জেনারেল সুলাইমানির মাজারে বোমা হামলার দায়িত্ব স্বীকার করলো দায়েশ
জানুয়ারি ০৫, ২০২৪ ১১:২২ইরানের কেরমান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে যে সন্ত্রাসী বোমা হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে উগ্র তাকফির সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। জেনারেল সুলাইমানি শাহাদাতের চতুর্থ বার্ষিকীতে সন্ত্রাসীদের ওই হামলায় অন্তত ৮৪ জন শহীদ এবং প্রায় দুইশ মানুষ আহত হয়েছেন।
-
গাজায় ‘অসহনীয় দুর্ভোগ’ সম্পর্কে আবারো জাতিসংঘের হুঁশিয়ারি
জানুয়ারি ০৪, ২০২৪ ১০:৩৯ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গাজার অসহনীয় পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপকভিত্তিক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় যেমন রক্তপাত হচ্ছে, তেমনি সেখানে বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। গাজায় এখন সাধারণ জীবনযাপন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
-
জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে লেবানন
জানুয়ারি ০৩, ২০২৪ ১২:২২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরুরিকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে লেবানন।
-
ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করল দক্ষিণ আফ্রিকা
ডিসেম্বর ৩০, ২০২৩ ০৫:৫৭অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যার অপরাধে’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এ মামলা করল দেশটি।
-
জাতিসংঘ কর্মীদের ওপর ভিসা রেস্ট্রিকশন আরোপ করল ইসরাইল
ডিসেম্বর ২৭, ২০২৩ ১৬:৫৫ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকার জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা দেয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে। তেল আবিব বলেছে, জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন।
-
‘আন্তর্জাতিক নিরবতা গাজায় গণহত্যা চালানোর সবুজ সংকেত’
ডিসেম্বর ২৬, ২০২৩ ১১:৪৫ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় নিরবতা বজায় রাখার মধ্যদিয়ে মূলত দখলদারদের এই অপরাধযজ্ঞ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন অনেকটা সেব্রেনিৎসা ও রুয়ান্ডার মতো হয়ে দাঁড়িয়েছে।