-
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক: আইনমন্ত্রী
জুন ১২, ২০২৪ ১১:২৮বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে। ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে। দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে। তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা দেশের জনগণের জন্য অপমানজনক।"
-
অর্থ আত্মসাত মামলায় বিচার শুরু: ড. ইউনূস বললেন- আমাকে হয়রানি করা হচ্ছে
জুন ১২, ২০২৪ ১১:১০বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত তহবিলের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।
-
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত
এপ্রিল ০২, ২০২৪ ১১:৩৫বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
-
ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ৩০ হাজার টাকা
জানুয়ারি ০১, ২০২৪ ১৫:০১বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে।
-
সাধারণের জন্য সামাজিক ব্যবসা, কোন ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নেই: ড. মুহাম্মদ ইউনূস
নভেম্বর ০৯, ২০২৩ ১৪:২৪গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার উদ্যোগই ব্যক্তিগতভাবে লাভের জন্য তিনি করেন নি। গ্রামীণ ব্যাংক কিংবা অন্য বড় কোনো প্রতিষ্ঠান সব জনগনের জন্য। আজ বৃহস্পতিবার বিকেলে তৃতীয় শ্রম আদালতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার আত্মপক্ষ সমর্থন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
-
ড. ইউনুসকে হয়রানির উদ্দেশ্যে ডেকেছে দুদক, অভিযোগ আইনজীবীর
অক্টোবর ০৫, ২০২৩ ১৪:০৪নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, এখানে জালিয়াতি ও অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। ড. ইউনূসকে দেশে ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলা করা হয়েছে।
-
ইউনুসকে ইস্যু বানাতে চায় বিএনপি- কাদের : আন্দোলন ভিন্নখাতে নিতে ইউনূসকে জড়াচ্ছে সরকার- ফখরুল
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৫:২১বিএনপি এবার ড. ইউনূসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় চাকরিচ্যুত হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
সেপ্টেম্বর ০৫, ২০২৩ ১৪:৪৪শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
-
আপিল আবেদন খারিজ: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
আগস্ট ২০, ২০২৩ ০৭:১৯শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলের রুল খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
-
ড. ইউনূসের মামলার কার্যক্রম দুই মাস স্থগিত থাকবে: আপিল বিভাগ
জুন ১৩, ২০২২ ০৬:৫২গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।