-
ইরানি ড্রোন ওড়ানোর কথা নিশ্চিত করল আমেরিকা
জানুয়ারি ৩০, ২০১৬ ১১:৫৭৩০ জানুয়ারি (রেডিও তেহরান): পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীর উপর দিয়ে ইরানের গোয়েন্দা ড্রোন উড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার কেভিন স্টিফেন্স গতকাল এ কথা স্বীকার করেছেন। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাটি বাহরাইনে অবস্থিত।