-
ইমরান খানের দলের এমপিদের স্পিকারের তলব কিন্তু সংসদে যাননি কেউ
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:০৪পাকিস্তানে সরকারি দলগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদের নতুন অধিবেশনে মিলিত হয়েছে কিন্তু তাতে যোগ দেননি ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির সংসদ সদস্যরা। জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই এমপিদের সংসদে তলব করলেও তারা সেখানে উপস্থিত হননি।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে আবার তলব করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ডিসেম্বর ১১, ২০২২ ০৬:৩১ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের ক্রমাগত হস্তক্ষেপ এবং তেহরানের বিরুদ্ধে লন্ডনের নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে তলব করেন।
-
জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব: ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা না করার ঘোষণা
নভেম্বর ২৮, ২০২২ ১৩:০১তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ সভা করার জন্য জার্মান সরকারের উদ্যোগের পর রাষ্ট্রদূতকে তলব করা হলো।
-
তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নভেম্বর ২১, ২০২২ ০৬:৩২ব্রিটেনের রাজধানী লন্ডনস্থ ইরান দূতাবাসে হামলার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এই নিয়ে গত দুই মাসে ব্রিটিশ রাষ্ট্রদূতকে চারবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।
-
জার্মান চ্যান্সেলরের অযাচিত বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রদূত তলব
নভেম্বর ১৫, ২০২২ ০৪:৪৫ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের বিষয়ে জার্মান চ্যান্সেলরের ‘অযাচিত ও হস্তক্ষেপকামী’ মন্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক গতকাল (সোমবার) রাষ্ট্রদূত হ্যান্স-উদো মুজেলকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেন।
-
আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করল ইরান
নভেম্বর ১১, ২০২২ ০৬:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত আলী আলীজাদেহকে তলব করেছে। লাগাতার ইরানবিরোধী প্রচারণা ও গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব; কঠোর হুঁশিয়ারি
নভেম্বর ০৪, ২০২২ ০৫:৩৮কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে মোতায়েন রুশ নৌবহরে ড্রোন হামলা চালাতে ইউক্রেনকে সহযোগিতার করার দায়ে ব্রিটেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
'কূটনীতিকদের কেনার প্রচেষ্টা'; ডাচ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
নভেম্বর ০১, ২০২২ ০৫:২৬পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিনশেষে এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে।
-
ট্রাম্পকে তলব: শেষ পর্যন্ত কাঠগড়ায় উঠতেই হচ্ছে
অক্টোবর ২২, ২০২২ ০৭:৫৭মার্কিন ক্যাপিটল ভবনে হামলার বিষয়ে তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলব করা হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটে এবং তা তদন্তের জন্য জানুয়ারি সিক্স কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়েছে।
-
ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল পোল্যান্ড
অক্টোবর ১৫, ২০২২ ১২:০২পোল্যান্ড সফলরত ইসরাইলি শিক্ষার্থীদের প্রতিনিধিদলের নিরাপত্তা নিয়ে সমালোচনামূলক বিবৃতি প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।