-
তুরস্ককে এফ-৩৫ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে আমেরিকা: রিপোর্ট
এপ্রিল ০২, ২০১৯ ০৫:০৯রাশিয়ার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার জের ধরে মার্কিন সরকার আঙ্কারার জন্য প্রতিশ্রুত এফ-৩৫ জঙ্গিবিমান হস্তান্তরের বিষয়টি স্থগিত করে দিয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল (সোমবার) এ খবর জানিয়েছে।
-
তুরস্কে স্থানীয় নির্বাচনে জাতীয়ভাবে এর্দোগানের জয়; রাজধানী হাতছাড়া
এপ্রিল ০১, ২০১৯ ১২:৫৯তুরস্কে গতকাল (রোববার) অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে রজব তাইয়্যেব এর্দোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি। দলটি সারা দেশে ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছে। একেপি নির্বাচনে জাতীয়ভাবে অর্ধেকের বেশি ভোট পেলেও রাজধানী আঙ্কারাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ভালো করতে পারে নি। তারা রাজধানী আঙ্কারায় হেরে গেছে।
-
এস-৪০০ কেনার ক্ষেত্রে মার্কিন হুমকিকে পাত্তা দেবে না তুরস্ক
মার্চ ৩০, ২০১৯ ০৮:১১তুরস্ক বলেছে, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে যে চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাবে আঙ্কারা। তুর্কি সরকার এই ব্যবস্থা কেনার পরিকল্পনা থেকে সরে না আসলে দেশটিকে এফ-৩৫ জঙ্গিবিমান দেয়ার চুক্তি বাতিল করে দেয়ার হুমকি দিয়ে মার্কিন সিনেটে বিল উত্থাপিত হওয়ার পর আঙ্কারা এ ঘোষণা দিল।
-
তুরস্ককে এফ-৩৫ বিমান না দিতে মার্কিন সিনেটে বিল
মার্চ ২৯, ২০১৯ ১১:২৩মার্কিন কংগ্রেসের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট যৌথভাবে একটি বিল উত্থাপন করেছে এবং বিলটি পাস হলে তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করা যাবে না।
-
এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করলেন মার্কিন সেনাপ্রধান
মার্চ ২৬, ২০১৯ ০০:০২রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড।
-
গোলান মালভূমির ইস্যু জাতিসংঘে তোলা হবে: এরদোগান
মার্চ ২৫, ২০১৯ ১২:৫১অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের মালিকানা দাবির ইস্যুটি জাতিসংঘে তোলা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিতে তেল আবিবের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার পক্ষে বক্তব্য দেয়ার পর এরদোগান এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
এস-৪০০ কেনার বিষয়ে কখনোই পিছু হটবে না তুরস্ক: এরদোগান
মার্চ ২৫, ২০১৯ ১১:১৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রতিশ্রুতি থেকে আঙ্কারা সরে আসবে না। তুর্কি বার্তা সংস্থা টিজিআরটিকে এ কথা বলেছেন তিনি।
-
ওআইসি'র বৈঠক: ইসলামভীতি ছড়ানোর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান
মার্চ ২৩, ২০১৯ ০৭:০৩ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি সম্মেলন থেকে পশ্চিমা দেশগুলোর ইসলামভীতি ছড়ানোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল (শুক্রবার) তুরস্কের ইস্তাম্বুল শহরে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামভীতি ছড়ানোর জন্য সম্মেলন থেকে পশ্চিমা দেশগুলোর নিন্দাও জানানো হয়েছে।
-
মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২২, ২০১৯ ১২:৪৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ(শুক্রবার)বলেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত বছর চাভুসওগ্লু'র সঙ্গে বৈঠকের সময়ে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন মাদুরো।
-
একটি বিমান ঘাঁটিতে প্রথম এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক
মার্চ ২১, ২০১৯ ০৬:৫২তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে।