-
এরদোগানের বক্তব্যকে ‘চরম আগ্রাসী’ বলল অস্ট্রেলিয়া; রাষ্ট্রদূত তলব
মার্চ ২০, ২০১৯ ০৯:১১নিউজিল্যান্ডের মসজিদে হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যে বক্তব্য দিয়েছেন তাকে চরম আগ্রাসী ও বেপরোয়া বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আংকারার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনার বিষয়ে তিনি সব পথ খোলা রাখছেন।
-
‘কেউ তুরস্কে হামলা চালালে কফিন নিয়ে ফিরতে হবে’
মার্চ ১৯, ২০১৯ ১১:০৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কের ওপর সম্ভাব্য হামলার অংশ হিসেবে নিউজিল্যান্ডের মসজিদে হামলা হয়েছে। তবে কেউ যদি তুরস্কের ইস্তাম্বুল শহরে হামলার চেষ্টা করে তাহলে হামলাকারীদের কফিন ফেরত পাঠানো হবে।
-
নিউজিল্যান্ড হত্যাকাণ্ড নিয়ে ২২ মার্চ বৈঠকে বসবে ওআইসি: পাক পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৮, ২০১৯ ১০:০৫পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী বলেছেন, নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে মুসল্লিদের ওপর সম্প্রতি যে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে আলোচনা করতে ২২ মার্চ বৈঠকে বসবে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের ইস্তাম্বুল শহরে এ বৈঠতে মিলিত হবেন।
-
সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক খুলে দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে তুরস্ক-রাশিয়া
মার্চ ১৭, ২০১৯ ০৯:২১তুরস্ক এবং রাশিয়া সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক খুলে দেয়ার প্রক্রিয়া যৌথভাবে শুরু করেছে। এ মহাসড়কের মাধ্যমে সিরিয়ার আলেপ্পো এবং তুরস্কের গাজিয়ানটেপের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে।
-
ইরাকের উত্তরাঞ্চলে অভিযান: ২ তুর্কি সেনা নিহত এবং আহত ৮
মার্চ ১৬, ২০১৯ ২১:২২ইরাকের উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় সংঘর্ষে ২ তুর্কি সেনা নিহত এবং ৮ জন আহত হয়েছে।
-
ওআইসি’র জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাল ইরান
মার্চ ১৬, ২০১৯ ০৩:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ নিউজিল্যান্ডের মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।
-
এস-৪০০ চালানোর প্রশিক্ষণ নিতে রাশিয়ায় যাচ্ছে তুর্কি সেনাদল
মার্চ ১৪, ২০১৯ ০৮:৩৩তুরস্কের সেনাদলকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। চলতি বছরের গ্রীষ্মকালে এ প্রশিক্ষণ শুরু হবে। এস-৪০০ কেনার জন্য আঙ্কারা এবং মস্কো যে চুক্তি করেছে তার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে।
-
এস-৪০০ নিয়ে মার্কিন-তুর্কি টানাপোড়েন; ভিন্ন কারণ জানালেন এরদোগান
মার্চ ১০, ২০১৯ ১১:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে মার্কিন নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তিনি গণমাধ্যমকে আরও বলেছেন, তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো, এফ-৩৫ ও মার্কিন নিরাপত্তার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।
-
তুরস্কের স্বাধীন নীতির কারণে ক্ষিপ্ত আমেরিকা: এরদোগান
মার্চ ১০, ২০১৯ ১১:৩৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিলের বিষয়ে আমেরিকা চাপ সৃষ্টি করেছে কারণে আংকারার স্বাধীন নীতি অনুসরণের কারণে ক্ষুব্ধ আমেরিকা।
-
এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি ভোগ করবে তুরস্ক : আমেরিকা
মার্চ ০৯, ২০১৯ ০৭:২৩রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা।