তুরস্কের স্বাধীন নীতির কারণে ক্ষিপ্ত আমেরিকা: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i68728-তুরস্কের_স্বাধীন_নীতির_কারণে_ক্ষিপ্ত_আমেরিকা_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিলের বিষয়ে আমেরিকা চাপ সৃষ্টি করেছে কারণে আংকারার স্বাধীন নীতি অনুসরণের কারণে ক্ষুব্ধ আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৯ ১১:৩৫ Asia/Dhaka
  • তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি বাতিলের বিষয়ে আমেরিকা চাপ সৃষ্টি করেছে কারণে আংকারার স্বাধীন নীতি অনুসরণের কারণে ক্ষুব্ধ আমেরিকা।

তিনি বলেন, মার্কিন চাপের মূল কারণ এস-৪০০ ক্ষেপণাস্ত্র ইস্যু নয় বরং তুরস্ক যে আঞ্চলিক ইস্যুতে বিশেষ করে সিরিয়া ইুস্যতে স্বাধীন নীতি অনুসরণ করছে সেটাই তাদের ক্ষোভের কারণ। গতকাল (শনিবার) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির শহরে এরদোগান এসব কথা বলেন।

এর একদিন আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্ককে চরম পরিণতি ভোগ করতে হবে। এছাড়া, আংকারাকে এফ-৩৫ জঙ্গিবিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়া হবে না।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

জবাবে এরদোগান বলছেন, এফ-৩৫ বিমান কিংবা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আমেরিকার নিরাপত্তা- কোনো কিছুই এস-৪০০’র সঙ্গে জড়িত নয়। এরদোগান এ বক্তব্যের মাঝ দিয়ে সম্ভবত সিরিয়ার কুর্দি ইস্যুর দিকে ইঙ্গিত করেছেন। সিরিয়ার কুর্দিদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে তুরস্ক তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছ। অনদিকে, আমেরিকা সিরিয়ার কুর্দিদেরকে সামরিক সমর্থন দিচ্ছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে মারাত্মক টানাপড়েন দেখা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০