এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি ভোগ করবে তুরস্ক : আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i68694-এস_৪০০_কিনলে_মারাত্মক_পরিণতি_ভোগ_করবে_তুরস্ক_আমেরিকা
রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৯ ০৭:২৩ Asia/Dhaka
  • এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি ভোগ করবে তুরস্ক : আমেরিকা

রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে আমেরিকা।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তুরস্ক যদি এস-৪০০ নেয় তবে আমেরিকার সঙ্গে বিরাজমান সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এর পরিণাম মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষেত্রেও পড়বে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এরপর পরিষ্কার ভাষায় তিনি বলেন, তা হলে মার্কিন এফ-৩৫ বিমান পাবে না তুরস্ক। এ ছাড়া, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যেন তুরস্ক কিনতে না পারে সে পদক্ষেপ নেয়া হতে পারে।( নিচে রাশিয়ার সুখোই বিমানের সঙ্গে এস-৪০০'র মহড়ার ভিডিও)

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান কার্টিস স্ক্যাপারিয়টি মঙ্গলবার কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন যে আঙ্কারা যদি এস-৪০০ কেনার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া থেকে আমেরিকাকে বিরত থাকা উচিত। এরপরই তুরস্কের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র।

এরদোগান

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মঙ্গলবার ঘোষণা করেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। পাশাপাশি, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন