-
‘ফরাসি পণ্য বয়কট করুন’: তুর্কি জনগণের প্রতি এরদোগানের আহ্বান
অক্টোবর ২৭, ২০২০ ০৭:৫৬ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য দেয়ায় ফরাসি পণ্য বর্জন করতে তুরস্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি গতকাল (সোমবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জনগণকে উদ্দেশ করে বলেছেন, ফরাসি পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং এই দেশটির পণ্য কেনা থেকে বিরত থাকুন।
-
বিশ্বনবীর অবমাননা: ফ্রান্স-তুরস্ক বিরোধ তুঙ্গে: হালাল খাদ্য নিয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
অক্টোবর ২৬, ২০২০ ১৪:০৯পূর্ব ভূমধ্য সাগর এলাকায় তুরস্কের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে প্যারিসের সঙ্গে আঙ্কারার তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ফ্রান্সে সম্প্রতি ইসলাম ও মুসলিম বিদ্বেষীদের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অবস্থান ও বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তুরস্কের সঙ্গে ওই দেশটির উত্তেজনা তৈরি হয়েছে।
-
ম্যাক্রনকে মানসিক চিকিৎসা করাতে বললেন এরদোগান; ক্ষোভে রাষ্ট্রদূত তলব
অক্টোবর ২৫, ২০২০ ১৩:১৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের যে মনোভাব তাতে তার মানসিক চিকিৎসা দরকার।
-
তুরস্ককে মারাত্মক পরিণতি বরণ করতে হবে: আমেরিকার হুঁশিয়ারি
অক্টোবর ২৪, ২০২০ ০৯:১৭মার্কিন সামরিক বাহিনী তুরস্ককে রুশ নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আঙ্কারাকে এজন্য মারাত্মক পরিণতি বরণ করতে হবে। গত সপ্তাহে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে বলে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেয়ার পর পেন্টাগন এই হুঁশিয়ারি উচ্চারণ করলো।
-
আজারবাইজান ও আর্মেনিয়া চাইলেই কেবল তুরস্ক মধ্যস্থতায় আসতে পারে: রাশিয়া
অক্টোবর ২৩, ২০২০ ০৩:২৭রাশিয়া বলেছে, নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার শান্তি আলোচনায় তুরস্কের অংশগ্রহণ সংঘর্ষরত উভয় দেশের সম্মতির ওপর নির্ভর করছে। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন।
-
তুরস্ককে কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী আনার ব্যাপারে সতর্ক করল রাশিয়া
অক্টোবর ২০, ২০২০ ০২:৫৯নাগরনো-কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী ও বিদেশি ভাড়াটে সেনা জড়ো করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক প্রতিনিধি মিখাইল বোগদানভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
এবার ‘এস-৪০০’ ব্যবস্থা নিয়ে তুরস্ককে হুমকি দিল পেন্টাগন
অক্টোবর ১৮, ২০২০ ০২:৩২মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন বলেছে, তুরস্ক রাশিয়ার কাছ থেকে কেনা এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করলে আঙ্কারা-ওয়াশিংটন সম্পর্ক হুমকির মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পর এবার পেন্টাগনও আঙ্কারাকে সতর্ক করে দিয়ে বলেছে, এস-৪০০ চালু করার অর্থ আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্ক শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
-
তুরস্ক কখনো রাশিয়ার কৌশলগত মিত্র ছিল না: সের্গেই ল্যাভরভ
অক্টোবর ১৬, ২০২০ ০৭:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ তুরস্ককে কখনোই কৌশলগত মিত্র মনে করেনি বরং দেশটিকে ঘনিষ্ঠ সহযোগী বলে গণ্য করেছে। তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন।
-
আজারবাইজানে যুদ্ধাপরাধ করেছে আর্মেনিয়া: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৫, ২০২০ ১৭:৩৪তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধাপরাধ করেছে আর্মেনিয়া। তিনি আজ (বৃহস্পতিবার) কাজাখস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ শুরুর অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।
-
যুদ্ধের জন্য আঙ্কারাকে দায়ী করল আর্মেনিয়া; পাল্টা হুঁশিয়ারি তুরস্কের
অক্টোবর ১৪, ২০২০ ১২:৩২আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য আবারও তুরস্ককে দায়ী করেছে আর্মেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, তার বিশ্বাস তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাখে সামরিক পদক্ষেপ স্থগিত করবে।