-
তুরস্ক-গ্রিস উত্তেজনা বাড়ছে; পানিসীমা নিয়ে চলছে বাকযুদ্ধ
জুলাই ২৩, ২০২০ ১২:২২ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলেছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের পানিসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।
-
মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ
জুলাই ২১, ২০২০ ১০:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (মঙ্গলবার) রাশিয়া সফরে গেছেন।
-
লিবিয়ায় সেনা পাঠাতে মিশর সংসদের অনুমোদন; তুরস্কের সঙ্গে সংঘাতের আশঙ্কা
জুলাই ২১, ২০২০ ০৭:২৬লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অনুমতি পেয়েছে মিশর সরকার। সেদেশের সংসদ গতকাল (সোমবার) দেশের বাইরে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি প্রয়োজনে লিবিয়ায় সেনা পাঠাতে পারবেন।
-
ভোটের দিনে আলেপ্পোয় বোমা বিস্ফোরণ; নিহত ৭
জুলাই ২০, ২০২০ ০১:৪৬সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গোপনে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে এই বোমা হামলা হলো।
-
লিবিয়ায় মিশরের জড়িত হওয়া অবৈধ: এরদোগান
জুলাই ১৮, ২০২০ ১৮:০৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান লিবিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়ে মিশর অবৈধ কার্যক্রম চালাচ্ছে। এছাড়া, লিবিয়ায় জড়িয়ে যাওয়া আরেক পক্ষ সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমেরও নিন্দা জানিয়েছেন তিনি।
-
তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে ৭ সামরিক কর্মকর্তা নিহত
জুলাই ১৬, ২০২০ ১০:৪৫তুরস্কের পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে সাত জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) তুরস্কের সরকার এ খবর নিশ্চিত করেছে।
-
তুরস্ক-মিশরের পাল্টাপাল্টি: ভয়াবহ সংঘাতের পথে লিবিয়া
জুলাই ১৪, ২০২০ ১৩:৪০লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সংসদ দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য মিশরকে অনুমোদন দিয়েছে। অন্যদিকে, যুদ্ধ বিরতির আগেই লিবিয়ার সিত্রে শহর এবং যুফরা বিমানঘাঁটি ত্রিপোলি ভিত্তিক সরকারের কাছে হস্তান্তর করার শর্ত দিয়েছে তুরস্ক। এ নিয়ে লিবিয়ায় ভয়াবহ সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
-
লিবিয়ায় সন্ত্রাসী পাঠাচ্ছে তুরস্ক: অভিযোগ করল মিশর
জুলাই ১৪, ২০২০ ০৩:৫৪তুরস্ক সংঘর্ষ কবলিত লিবিয়ায় দলে দলে সন্ত্রাসী পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে মিশর। জাতিসংঘে নিযুক্ত মিশরের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ ইদ্রিস এ অভিযোগ করেছেন বলে খবর দিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশাটুডে।
-
আয়া সোফিয়া যাদুঘরকে মসজিদ ঘোষণার প্রতি সমর্থন জানাল রাশিয়া
জুলাই ১৪, ২০২০ ০৩:৩৮তুরস্ক সরকারের পক্ষ থেকে আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করার পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করেছে রাশিয়া।রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভেরশিনিন বলেছেন, এটি সম্পূর্ণ তুরস্কের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।
-
আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা: তুরস্কের ভেতরে ও বাইরে প্রতিক্রিয়া
জুলাই ১২, ২০২০ ১৩:৩৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। এ বিষয়ে অনুমতি পত্রে সই দিয়ে এরদোগান বলেছেন, আয়া সোফিয়াকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং মুসলমানদের নামাজের জন্য খুলে দেয়া হবে।