-
অতি সামান্য বিষয় নিয়ে পশ্চিমারা হৈ চৈ শুরু করেছে: গরিবাবাদি
জুন ০৮, ২০২২ ০৩:৩৯ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপ প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চরম রাজনৈতিক একপেশে অবস্থান নিয়েছেন এবং এ বিষয়টি এখন সবার কাছে স্পষ্ট। তিনি আরো বলেছেন, গ্রোসি ইরানের তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার যে দাবি করেছেন তা ছিল ‘নিতান্তই সামান্য’ অথচ বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা হয়েছে।
-
আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব উত্থাপন করল ৪ পশ্চিমা দেশ
জুন ০৮, ২০২২ ০১:১৫আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডে একটি প্রস্তাব উত্থাপন করেছে। ইহুদিবাদী ইসরাইলের সমর্থন নিয়ে গতকাল (মঙ্গলবার) ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে অনুষ্ঠিত ৩৫ সদস্য দেশের নির্বাহী বোর্ডের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হয়।
-
কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান: ভাইস প্রেসিডেন্ট
মার্চ ২১, ২০২২ ১৩:৪৩ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মুহাম্মাদ ইসলামি বলেন কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে পিছপা হবে না ইরান।