-
ভিয়েনা সংলাপ নিয়ে সময়সীমা নির্ধারণের বিরোধিতা করল রাশিয়া
জানুয়ারি ২৩, ২০২২ ০৫:০০রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘সময়’ একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এই আলোচনাকে ফলপ্রসূ করার প্রধান উপাদান নয়।ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।
-
ভিয়েনায় টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি ছাড়া অন্য কিছু ভাবছে না ইরান
জানুয়ারি ২৩, ২০২২ ০৪:৪২ইরান ভিয়েনা সংলাপে সময়ক্ষেপণ করছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে অপপ্রচার চালাচ্ছে তা নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি ভিয়েনা সংলাপ থেকে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি বের করে আনার চেষ্টা করছে।
-
এখন ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসার সময় নয়: বাইডেন
জানুয়ারি ২০, ২০২২ ০৫:৫১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। ২০২১ সালের ২০ জানুয়ারি দায়িত্ব পেয়েছিলেন জো বাইডেন।
-
‘ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে’
জানুয়ারি ১৭, ২০২২ ১৫:১৬ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আব্বাস-জাদে মেশকিনি বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
-
ভিয়েনায় ফিরলেন ইরানের প্রধান আলোচক
জানুয়ারি ১৭, ২০২২ ১২:৪৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন। সেখানে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে: রাশিয়া
জানুয়ারি ১৩, ২০২২ ০৫:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ।
-
পাশ্চাত্যের গড়িমসিতে আলোচনা ধীর গতিতে চলছে: রাজৈতিক সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ আমেরিকা
জানুয়ারি ১২, ২০২২ ১৬:৩৯ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনায় বৈঠক অব্যাহত থাকলেও পাশ্চাত্য বিশেষ করে যুক্তরাষ্ট্র এখনো গ্রহণযোগ্য সমঝোতার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে ব্যর্থ হয়েছে।
-
ভিয়েনা বৈঠকে মতপার্থক্য কমে আসার দাবির মধ্যেই ফের মার্কিন হুমকি
জানুয়ারি ১০, ২০২২ ১৩:৪১ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনার গ্র্যান্ড হোটেলে চলমান অষ্টম দফা আলোচনা গতকালও অব্যাহত ছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি গতকাল শেষ বেলায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
-
'ভিয়েনা চুক্তি সম্পর্কে রাই আল-ইয়াউমের খবর সঠিক নয়'
জানুয়ারি ১০, ২০২২ ১০:২১অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা পুনর্বহাল ইস্যুতে দুই বছরের জন্য একটি চুক্তি হয়েছে বলে ব্রিটেন থেকে প্রকাশিত দৈনিক রাই আল-ইয়াউম যে খবর দিয়েছে তাকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।
-
সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১০, ২০২২ ০৫:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতিপ্রকৃতি ‘ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান’ বলেও তিনি মন্তব্য করেছেন।