-
'উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়া হবে'
জুন ০৭, ২০২০ ১৩:৪৪ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, উন্নয়নের মধ্য দিয়েই বিরোধীদের কুৎসা, অপপ্রচারের জবাব দেওয়া হবে। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
যশোর রোড অবরোধ করে থানার সামনে বিজেপি’র অবস্থান-বিক্ষোভ
জুন ০৫, ২০২০ ১৩:৫৮ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটায় বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেফতারের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি। আজ (শুক্রবার) গাইঘাটা থানার সামনে ৩৫ নম্বর জাতীয় সড়ক যশোর রোড অবরোধ করে অবস্থান-বিক্ষোভে বিজেপি এমপি শান্তনু ঠাকুর ও বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কয়েকশ' বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
-
কনটেইনমেন্ট জোনে জমায়েত: বিজেপি বিধায়কের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ
মে ১৮, ২০২০ ১৭:০৩ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে লকডাউনের মধ্যে কনটেইনমেন্ট জোন উপেক্ষা করে জমায়েত করার অভিযোগে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল। আজ (সোমবার) বনগাঁ শহর তৃণমূলের সভাপতি ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান ওই অভিযোগ জানিয়েছেন।
-
আর্থিক প্যাকেজের নামে বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে: সুজন চক্রবর্তী
মে ১৭, ২০২০ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গের বাম পরিষদীয় দলনেতা ও বিধায়ক সুজন চক্রবর্তী বলেছেন, করোনা বিপর্যয়ে মানুষকে কীভাবে বাঁচানো হবে সেই আর্থিক প্যাকেজের নামে কার্যত বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার ব্যবস্থা করে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। করোনা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
-
পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায়: সোনিয়া-সুব্রমনিয়ামের ক্ষোভ
মে ০৪, ২০২০ ১০:৩০পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন ভাড়া আদায় ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্বোধ আখ্যা দিলেন বিজেপি এমপি সুব্রমনিয়াম স্বামী। অন্যদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, সংকটের মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেল মন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক।
-
এবার মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দিলেন ভারতের বিজেপি বিধায়ক (ভিডিও)
এপ্রিল ৩০, ২০২০ ০৮:০১ভারতে হিন্দুত্ববাদী বিজেপি’র বিধায়ক ব্রিজভূষণ রাজপুত এক মুসলিম সবজি বিক্রেতাকে মারধর করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে এক মুসলিম সবজি বিক্রেতাকে তার নাবালক ছেলের সামনে হুমকি দেওয়াসহ হেনস্থা ও হয়রানি করতে দেখা গেছে।
-
করোনা পরিস্থিতিতেও বিজেপি সাম্প্রদায়িকতা ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে: সোনিয়া
এপ্রিল ২৩, ২০২০ ১১:৩৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী হিন্দুত্ববাদী বিজেপি’র সমালোচনা করে বলেছেন, করোনা পরিস্থিতিতেও সমাজে বিজেপি সাম্প্রদায়িকতা ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ওই মন্তব্য করেন।
-
বিজেপি নেতারা ত্রাণ দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে: দিলীপ ঘোষ
মার্চ ৩১, ২০২০ ১৭:২২ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে মানুষের মধ্যে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তাঁর দাবি, বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গেলে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।
-
বিজেপি গণতন্ত্রকে হত্যা করেছে: ইস্তফা দিয়ে বললেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী
মার্চ ২০, ২০২০ ১৬:৩২ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ ইস্তফা দিয়েছেন। আজ (শুক্রবার) ভোপালে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। কমল নাথ বলেন, ‘কোনোকালেই আমি লেনদেনের রাজনীতির অংশ ছিলাম না। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে কেউ এ নিয়ে আমার দিকে আঙুল তুলতে পারবে না।’ সংবাদ সম্মেলন শেষ করেই রাজ্যপাল লালজি টন্ডনের কাজে পদত্যাগপত্র জমা দিতে যান তিনি।
-
দিল্লি সহিংসতার জন্য অমিত শাহ’র ‘দুঃখপ্রকাশ’, পুলিশি তৎপরতার প্রশংসা
মার্চ ১২, ২০২০ ০৯:১২ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল (বুধবার) বিকেলে ওই ইস্যুতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় আলোচনার সময় বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি ‘দুঃখপ্রকাশ’ করেন।