-
পুরনো সেই অজুহাত: আফ্রিকায় সেনা মোতায়েন করছে ব্রিটেন
মে ০২, ২০১৬ ১৫:১০আফ্রিকার কয়েকটি দেশে সেনা মোতায়েনের পরিকল্পনার অংশ হিসেবে সোমালিয়ায় অগ্রবর্তী সেনাদল পাঠিয়েছে ব্রিটেন। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আফ্রিকায় সেনা মোতায়েনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আশ-শাবাব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকান ইউনিয়নকে সহায়তা করার জন্য ব্রিটিশ সেনা পাঠানো হবে।
-
“শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একটি বেসামরিক মানুষও নয়!”
মে ০১, ২০১৬ ১৪:৩৯ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর হামলায় শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একজন বেসামরিক মানুষও মারা যায় নি। এই আজগুবি দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “আমাদের রেকর্ড বলছে অভিযান চালানোর সময়ে কোনো বেসামরিক মানুষ মারা যায় নি।”
-
রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে বাল্টিকে মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধবিমান
এপ্রিল ৩০, ২০১৬ ১১:৪৬ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফালোন বলেছেন, বাল্টিক অঞ্চলে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বা আরএএফ’এর বিমান মোতায়েন করা হবে। এ লক্ষ্যে আরএএফ চারটি টাইফুন জঙ্গিবিমান মোতায়েন করা হবে বলে ঘোষণা করেন তিনি।
-
হিথরোতে যাত্রীবাহী বিমানকে আঘাত করেছে ‘ড্রোন’
এপ্রিল ১৮, ২০১৬ ০৪:৪৭লন্ডনের হিথরো বিমান বন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ড্রোন একটি বিমানকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথরো বিমানবন্দরে নামতে পেরেছে।
-
সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি: বিক্ষোভ করল অ্যামনেস্টি
মার্চ ১৮, ২০১৬ ২৩:২৫১৯ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ব্রিটিশ অস্ত্র দিয়ে সৌদি সরকার ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয়া লোকজন নকল ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ করে।
-
ব্রিটেনে শিশুদের ওপর যৌন নির্যাতনের পরিমাণ ৩০ ভাগ বেড়েছে
মার্চ ০৯, ২০১৬ ১৬:১৩ব্রিটেনে ২০১৫ সালে শিশুদের ওপর যৌন নির্যাতন শতকরা ৩০ ভাগ বেড়ে গেছে বলে এক জরিপের ফলাফলে জানা গেছে। ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে ন্যাশনাল সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন বা এনএসপিসিসি জানিয়েছে, গত বছর দেশটিতে ৪৫,৪৫০ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
-
পরমাণু বোমার উপাদান বিনিময় করেছে ব্রিটেন এবং আমেরিকা
মার্চ ০২, ২০১৬ ১৫:০৭২ মার্চ (রেডিও তেহরান): ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত পাঁচ বছর ধরে তারা আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্রের উপাদান বিনিময় করছে। গত পাঁচ বছরে এ জাতীয় উপাদান নিয়ে ব্রিটেন এবং আমেরিকার মধ্যে ২৩ দফা বিমান যাতায়াত করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণায় স্বীকার করেছে।
-
ব্রিটেনের জন্য এবারে হুমকি হয়ে উঠছে এশিয় ভিমরুল
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১৫:৪৭২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): এশিয় ভিমরুল ব্রিটেনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। ফ্রান্স পার হয়ে ঘাতক প্রজাতির এশিয় ভিমরুলের ব্রিটেনে হানা দেয়ার বিষয়টি কেবলমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি ব্রিটেনের জন্য মারাত্মক দুঃস্বপ্ন হয়ে উঠতে শুরু করেছে। ব্রিটেনের স্থানীয় ভিমরুলের চেয়ে এ প্রজাতির ভিমরুল স্বভাবে অনেক হিংস্র। এ প্রজাতির একটি ভিমরুল শূককীটের খাবার জোটানোর জন্য দিনে ৫০টি পর্যন্ত সাধারণ মৌমাছি হত্যা করতে পারে।
-
পুতিনই সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ব্রিটেন
ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:৫১১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, একমাত্র পুতিনই হচ্ছেন বিশ্বের সেই নেতা যিনি একটি ফোন কলের মাধ্যমে পাঁচ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’র ‘দ্যা অ্যান্ড্রু মার শো’-তে হ্যামন্ড আজ (রোববার) এ মন্তব্য করেছেন।
-
‘ব্রিটেনের পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে’
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ০৮:১৬৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রিটেনের ডুবোজাহাজের পরমাণু বোমা সাইবার হামলার শিকার হতে পারে বলে নতুন প্রকাশিত এক প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে। ইউরোপীয় লিডারশিপ নেটওয়ার্ক বা ইএলএন নামের একটি থিংক ট্যাংক এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে, ব্রিটেনের পরমাণু বোমার নিরাপত্তা নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করা হয়।