-
সিরিয়ায় রুশ বিমান হামলা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে ব্রিটেন: রাশিয়া
ফেব্রুয়ারি ০৩, ২০১৬ ১৩:২৫৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়ে ব্রিটেন ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সিরিয়ায় রাশিয়ার দায়েশ বিরোধী বিমান হামলা সম্পর্কে ‘ভয়ঙ্করভাবে’ ভুল তথ্য ছড়াচ্ছেন।
-
পরমাণু বোমা নিয়ে পাক-ভারত ও ব্রিটেনের বিরুদ্ধে মামলা
জানুয়ারি ৩০, ২০১৬ ২১:৪৫৩০ জানুয়ারি (রেডিও তেহরান): পাকিস্তান, ভারত এবং ব্রিটেনের বিরুদ্ধে জাতিসংঘ সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে’তে মামলা দায়ের করেছে প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দেশ মার্শাল আইল্যান্ডস । পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধে ব্যর্থ হওয়ায় এ তিন দেশের বিরুদ্ধে মামলা করা হয়। ৫৫ লাখ মানুষের দেশ মার্শাল আইল্যান্ডসের রাজধানীর নাম মাজুরো।
-
ইরানে ফ্লাইট চালু করতে উদগ্রীব ব্রিটিশ এয়ারওয়েজ
জানুয়ারি ২৭, ২০১৬ ১৫:১৪২৭ জানুয়ারি (রেডিও তেহরান): চার বছরের বিরতির পর ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটেনের বিমান পরিবহন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলি ওয়েলশ বলেছেন, “আমরা তেহরানে ফ্লাইট চালু করতে ভীষণভাবে আগ্রহী এবং আশা করছি অদূর ভবিষ্যতে তেহরানকে ব্রিটিশ এয়ারওয়েজের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবো।”