-
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ২৯, ২০১৯ ০৩:৫৬মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইরান বিরোধী বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি: কাসেমি
জানুয়ারি ২৮, ২০১৯ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়েছে। আমেরিকা সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করেছে বলে তিনি জানান।
-
‘গণতন্ত্রের জন্য নয় বরং তেলের জন্য ভেনিজুয়েলা নিয়ে আমেরিকার এই নীতি’
জানুয়ারি ২৮, ২০১৯ ০৯:১১আমেরিকার গ্রিন পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন বলেছেন, ভেনিজুয়েলা ইস্যুতে মার্কিন সরকারের বর্তমান অবস্থান প্রকৃতপক্ষে গণতন্ত্রের জন্য নয় বরং তেল সম্পদের জন্য। তিনি আরো বলেছেন, লাতিন আমেরিকার দেশগুলো নিয়ে আমেরিকার নীতি কখনো গণতন্ত্রের জন্য পরিচালিত হয় নি।
-
ভেনিজুয়েলায় সেনা প্রেরণের কথা অস্বীকার করল রাশিয়া
জানুয়ারি ২৮, ২০১৯ ০৮:১৯রাশিয়া, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থনে দেশটিতে ভাড়াটে সেনা পাঠানোর কথা অস্বীকার করেছে। কোনো কোনো খবরে দাবি করা হয়েছিল যে রাশিয়ার প্রায় ৪০০ বেসরকারি সামরিক ঠিকাদার দক্ষিণ আমেরিকার দেশটিতে গেছে।
-
ভেনিজুয়েলায় সামরিক ব্যবস্থা নেয়ার কথা উড়িয়ে দিচ্ছে না আমেরিকা
জানুয়ারি ২৮, ২০১৯ ০৭:৩৩ভেনিজুয়েলার রাজনৈতিক ডামাডোলের মধ্যে দেশটির বিরুদ্ধে সামারিক ব্যবস্থা নেয়ার কথা নাকচ করেন নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মিক মুলভেইনি।
-
ইউরোপের আল্টিমেটাম প্রত্যাখ্যান করলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
জানুয়ারি ২৮, ২০১৯ ০৩:৫০ইউরোপের কয়েকটি দেশ ভেনিজুয়েলায় আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেয়ার যে আল্টিমেটাম দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ল্যাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
-
মাদুরোর ওপর ইউরোপের চাপ: ৮ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে
জানুয়ারি ২৭, ২০১৯ ১১:৫৭আট দিনের মধ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন নির্বাচন দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে ইউরোপের দেশ ফ্রান্স, স্পেন ও জার্মানি। এসব দেশ বলেছে, এর ব্যত্যয় ঘটলে স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে তারা।
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করতে দিল না চীন ও রাশিয়া
জানুয়ারি ২৭, ২০১৯ ০৩:৫৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ভেনিজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশের প্রচেষ্টা প্রতিহত করেছে চীন ও রাশিয়া। আমেরিকার উদ্যোগ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে দেয়া বিবৃতির খসড়ায় ‘ভেনিজুয়েলার পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির একমাত্র প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।কিন্তু শনিবার রাতে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে বিবৃতিটি পাস হয়নি।
-
মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছেন মাদুরো
জানুয়ারি ২৬, ২০১৯ ০৬:৩৪ভেনিজুয়েলায় মার্কিন ষড়যন্ত্রে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আমেরিকায় তার দেশের দূতাবাস ও কন্স্যুলেটগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন।
-
ট্রাম্প ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছেন: ইরান
জানুয়ারি ২৫, ২০১৯ ১৪:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তিনি আজ (শুক্রবার) এ কথা বলেন।