-
সীমান্তে বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে তীব্র বিতর্ক: ক্ষুব্ধ কংগ্রেস-তৃণমূল-অকালি দল
অক্টোবর ১৪, ২০২১ ১১:১৪ভারতে পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে প্রধান বিরোধীদল কংগ্রেস ও অন্যদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
-
'চীন ও পাকিস্তানের মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভারতের অস্তিত্ব বিপন্ন হতে পারে'
অক্টোবর ১৩, ২০২১ ১৬:১৮ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন ও পাকিস্তানের মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভারতের অস্তিত্ব বিপদে পড়তে পারে। আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
-
উত্তর প্রদেশে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার সুবিচার চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ কংগ্রেস
অক্টোবর ১৩, ২০২১ ১৫:২২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। আজ (বুধবার)কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে এক প্রতিনিধিদল ওই দাবি জানান।
-
২০২১ সালে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
অক্টোবর ১৩, ২০২১ ০৮:৫৮আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে বলা হয়েছে, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। আর একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ।
-
উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে: অখিলেশ যাদব
অক্টোবর ১২, ২০২১ ১৫:৪৩ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। আমরা জনগণের মধ্যে বিজয়রথ যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি যাতে বিজেপি উত্তরপ্রদেশ থেকে নির্মূল হয়ে যায়। তিনি আজ (মঙ্গলবার) দলীয় এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন।
-
জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ গেরিলা নিহত
অক্টোবর ১২, ২০২১ ১৫:৩৬জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তাইয়্যেবার-(দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)তিন গেরিলা নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিবারুদসহ আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে। গতকাল (সোমবার) ইমামসাহেব এলাকার তুলরানে শোপিয়ান এনকাউন্টার শুরু হয়েছিল।
-
আলোচনা ব্যর্থ হওয়ার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠাল চীন
অক্টোবর ১২, ২০২১ ০৪:০০ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাংক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিসিটিভি’র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
-
মহারাষ্ট্রে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কৃষকদের সমর্থনে ডাকা বনধ সর্বাত্মক
অক্টোবর ১১, ২০২১ ১৭:৫৪ভারতের মহারাষ্ট্রে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আন্দোলনরত কৃষকদের সমর্থনে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। উত্তর প্রদেশের লখিমপুরের খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছিল মহারাষ্ট্রের ‘মহাবিকাশ আঘাড়ি’ জোট সরকার। কার্যত সরকারি বনধের প্রভাব পড়েছে রাজ্যের সর্বত্র। সোমবার সকাল থেকেই স্তব্ধ হয়ে যায় গোটা রাজ্য।
-
হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু এবং বিধর্মীদের কাছে যাচ্ছে, বন্ধ করতে হবে: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর
অক্টোবর ১১, ২০২১ ১৬:০৯ভারতের মধ্য প্রদেশের ভোপালের বিজেপি সংসদ সদস্য সাধ্বী প্রজ্ঞা ঠাকুর বলেছেন, হিন্দু মন্দিরের অর্থ সংখ্যালঘু এবং বিধর্মীদের কাছে যাচ্ছে। আমরা একটি প্রচারণা চালাব যাতে হিন্দু মন্দিরের উপরে সরকারের নিয়ন্ত্রণ শেষ হয়। তাঁর এ ধরণের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
জম্মু-কাশ্মীরে কর্মকর্তাসহ ৫ সেনা জওয়ান ও ২ গেরিলা নিহত
অক্টোবর ১১, ২০২১ ১৪:০৪জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে অজ্ঞাত গেরিলাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে একজন সেনা কর্মকর্তাসহ পাঁচ সেনা জওয়ান নিহত হয়েছেন। আজ (সোমবার) উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে সেনা জওয়ানরা নিহত হন। অন্যদিকে, বান্দিপোরা ও অনন্তনাগে পৃথক সংঘর্ষে ২ গেরিলা নিহত হয়েছে।