-
পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের নির্বাচন শান্তিতে, বিজেপি’র অভিযোগ খারিজ করলেন ফিরহাদ হাকিম
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৫:৩০ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ৩টি কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে।
-
কাবুলের সঙ্গে বিমান যোগাযোগ আবার চালু করুন: ভারতকে তালেবান
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০২:৫০আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সঙ্গে বাণিজ্যিক বিমান যোগাযোগ আবার চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আহ্বান জানানো হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা খবর দিয়েছে।
-
ভারত ও সংবিধানকে বাঁচাতে আরএসএস-বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে : জিগনেশ মেওয়ানি
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:১৫ভারতের বিজেপিশাসিত গুজরাটের নির্দলীয় বিধায়ক ও বিশিষ্ট দলিত নেতা জিগনেশ মেওয়ানি বলেছেন, দেশ ও সংবিধানকে বাঁচাতে আরএসএস-বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা প্রয়োজন। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
৬ বছর পরও আদালতে আটকে আছে চাঞ্চল্যকর আখলাক হত্যা মামলা
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১০:৪৯ভারতে ছয় বছর আগে উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মাদ আখলাক নামে এক ব্যক্তিকে হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছিল। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছিল। এর প্রতিবাদে মানুষজন বিক্ষোভ শামিল হয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন।
-
মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৫:১৮ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘অন্যান্য অনগ্রসর শ্রেণির (‘ওবিসি’) ভাইরা ব্যাগ ভর্তি করে করে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু যোগির নয়া মন্ত্রিসভায় ৬৭ শতাংশ মন্ত্রী উচ্চবর্ণের এবং মাত্র ২৯ শতাংশ পিছিয়ে পড়া সমাজের। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে। হিন্দু ঐক্যের নামে আপনাদের রাজনৈতিক পরিচয় ধ্বংস করা হচ্ছে।’ তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা ভারত বনধে মিশ্র প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৭:১১ভারতে কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আজ কৃষকদের ভারত বনধের ডাকে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (সোমবার) সকাল ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিভিন্ন রাজ্যে বনধ কর্মসূচি পালিত হয়।
-
মমতা বড় মিথ্যাবাদী-শুভেন্দু: বিজেপির প্রতি মানুষ বীতশ্রদ্ধ- ফিরহাদ হাকিম
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১৬:৩৮ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি’র প্রচারের সময়ে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপি।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৫:৩৭জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। নিহত গেরিলাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
-
ভবানীপুর উপনির্বাচনে এক ঢিলে দুই পাখি মারতে হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৪:৩৬ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘ভবানীপুর উপনির্বাচনে এক ঢিলে দুই পাখি মারতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করছি, ভবানীপুর আগামীদিনে ভারত জয়ের সূচনা করছে। বি-ফর ভারত, বি-ফর ভবানীপুর।’
-
উত্তর প্রদেশে মুসলিম ভোটের আশায় মসজিদে মসজিদে প্রচারপত্র বিতরণ করবে কংগ্রেস
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৬:৩৫ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীদল কংগ্রেস মুসলিমদের ভোট পাওয়ার লক্ষ্যে প্রায় সাড়ে আট হাজার মসজিদে প্রচারপত্র বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।