-
উত্তর প্রদেশে মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করল দুর্বৃত্তরা: আটক ১
জুন ১৪, ২০২১ ১৫:১২ভারতের দিল্লি সংলগ্ন বিজেপি শাসিত উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোনিতে এক মুসলিম বৃদ্ধকে মারধর করাসহ তাঁর দাড়ি কেটে নেয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, আক্রান্ত ওই বৃদ্ধের নাম আব্দুল সামাদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানা গেছে।
-
বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেবো না: মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ১৪, ২০২১ ১৩:৩৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেবো না। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল করার বিজেপি নেতাদের দাবি প্রসঙ্গে তিনি আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান
জুন ১৪, ২০২১ ০০:৪৮ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে তেহরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি এ প্রস্তাব উপস্থাপন করেছেন।
-
কুণালের কাছে গেছে বলে গঙ্গা জলে শুদ্ধ হয়ে যায়নি রাজীব: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জুন ১৩, ২০২১ ১৬:০৩ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার জল্পনা শুরু হওয়ায় তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণালের সঙ্গে দেখা করেছেন বলেই গঙ্গা জলে শুদ্ধ হয়ে যাননি। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেছেন।
-
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল প্রসঙ্গে দিগ্বিজয় সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি’র তীব্র প্রতিক্রিয়া
জুন ১৩, ২০২১ ১৩:১৩ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং এমপি বলেছেন, আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে।
-
কোভিড ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামে ‘কর’ চালু রাখায় কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী সরকার’ আখ্যা দিল তৃণমূল
জুন ১২, ২০২১ ১৪:৫১ভারতের কেন্দ্রীয় সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামে ‘কর’ চালু রাখার ঘোষণা দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী সরকার’ বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামালায় পুলিশ জওয়ানসহ নিহত ৪
জুন ১২, ২০২১ ১২:৩০জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামালায় ২ পুলিশ জওয়ানসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ বেসামরিক ব্যক্তি রয়েছেন।
-
পশ্চিমবঙ্গ বিজেপিতে বড় ধাক্কা, ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়
জুন ১১, ২০২১ ১৫:০৬ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। আজ (শুক্রবার) বিকেলে কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধায়ক মুকুল রায় ও তাঁর ছেলে সাবেক বিধায়ক শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দেন।
-
ইউরোপে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের বিস্তারে হু'র হুশিয়ারি
জুন ১১, ২০২১ ১৩:২১ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র আঞ্চলিক পরিচালক সমগ্র ইউরোপে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের ক্রম-বিস্তারের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
-
পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে কংগ্রেসের বিক্ষোভ
জুন ১১, ২০২১ ১১:৩১ভারতে একনাগাড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেস আজ (শুক্রবার) বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে।