-
মমতা জীবিত থাকতে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না: অভিষেক
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৫:২২সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জীবিত থাকবে আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।
-
ভারতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি: মমতার অভিনব প্রতিবাদ, নবান্নে গেলেন স্কুটারে
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৪:৩২ভারতে একনাগাড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটারে চেপে রাজ্য সচিবালয় নবান্নে যান।
-
পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৬:৪০ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি উঠেছে। এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে খালিস্তানপন্থীরা। তারা মহারাষ্ট্রকেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।
-
বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাকে বাঁচতে দিন, আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন।’ তিনি আজ (বুধবার) হুগলীতে দলীয় সবামেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
এনআরসি-এনপিআর ইস্যুতে কারও অধিকার কাড়তে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৭:২৩ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন ইস্যুতে বলেছেন, এনআরসি-এনপিআর নিয়ে কারও অধিকার কাড়তে দেবো না। তিনি আজ (বৃহস্পতিবার) পৈলানে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন।
-
কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা খেয়ে ফেলছেন তৃণমূল নেতারা: দিলীপ ঘোষ
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৫:৩৯ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনা করে বলেছেন, কেন্দ্রীয় সরকার যে রেশন পাঠিয়েছে, সেটা খেয়ে নিয়েছে। রাজ্যের জন্য যে টাকা পাঠিয়েছে, তৃণমূল নেতার তা খেয়ে ফেলছেন। তিনি আজ (শনিবার) মেদিনীপুরে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি পার্টি ফেক ভিডিও তৈরি করে দাঙ্গা বাধায় : মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ১০, ২০২১ ১৪:৩০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি পার্টি খুব মিথ্যে কথা বলে। এত মিথ্যা কথা বলে যে কল্পনা করতে পারবেন না।’
-
পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মমতা, মাদ্রাসার জন্য বরাদ্দ ৫০ কোটি
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৬:১৪ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) বিকেলে তিনি বিধানসভায় বাজেট পেশ করেন। বাজেটে রাজ্যের মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
-
বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৬:০৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে।’ তিনি আজ (বৃহস্পতিবার) গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে, ওরা দেশপ্রেমের কথা কী করে বলে? : মমতা
ফেব্রুয়ারি ০১, ২০২১ ১৮:৩২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেছেন, ‘ওরা দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে, ওরা দেশপ্রেমের কথা কী করে বলে?’ তিনি আজ (সোমবার) উত্তরবঙ্গ উৎসবের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।