• মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান টেড ক্রুজের

    মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান টেড ক্রুজের

    মার্চ ২৩, ২০১৬ ১৪:৫৪

    ২৩ মার্চ (রেডিও তেহরান): যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী টেড ক্রুজ আবারো মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। নিজের মুসলিম বিদ্বেষী চিন্তাধারা প্রকাশের ক্ষেত্রে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনা ব্যবহার করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। মুসলমানরা ‘উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ার’ আগেই তাদেরকে রুখতে হবে বলেও দাবি করেন তিনি।