-
ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস: বিশ্লেষক
জানুয়ারি ২৬, ২০২০ ০৯:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছে দৈনিক নিউইয়র্ক টাইমস। একথা বলেছেন আমেরিকার প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার ডন ডেবার। তিনি নিউইয়র্ক টাইমসকে বিশ্বের অন্যতম ইহুদিবাদী পত্রিকা বলে মন্তব্য করেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা আর কেউ করবে না: আইআরজিসি'র প্রধান
জানুয়ারি ১৫, ২০২০ ১৫:১০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের কারণে শত্রুদের যুদ্ধের চিন্তা উবে গেছে। আমেরিকাসহ বিশ্বের কোনো শক্তিই এখন আর ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা করবে না।
-
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা; বেড়ে গেছে তেলের দাম
জানুয়ারি ০৮, ২০২০ ০৫:২৪ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে।
-
যুদ্ধের হুমকি ট্রাম্পের ফাঁকাবুলি: ইরান
অক্টোবর ২৪, ২০১৯ ০৫:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের হুমকি দিয়েছেন তা নিতান্তই ধোঁকাবাজি এবং আমেরিকার ব্যর্থতা ঢাকার জন্য তিনি এমন হুমকি দিয়েছেন। গতকাল (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন জেনারেল হাতামি।
-
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের নিকৃষ্টতম ভুল: ট্রাম্প
অক্টোবর ১০, ২০১৯ ০৫:৩৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের নিকৃষ্টতম ভুল। গতকাল (বুধবার) কয়েকটি টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন। এসব টুইটারে তিনি ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনেরও সমালোচনা করেছেন।
-
‘ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে সাড়ে ১২ কোটি মানুষ মারা যাবে’
অক্টোবর ০৩, ২০১৯ ১৪:৫৪ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে অন্তত সাড়ে বারো কোটি মানুষ মারা যাবে। সায়েন্স অ্যাডভান্স ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানিয়েছে আমেরিকাভিত্তিক একটি গবেষণা সংস্থা।
-
ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে: জারিফ
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপরে আমেরিকা অথবা সৌদি আরব যদি সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে। আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরান থেকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া একান্ত সাক্ষাৎকারের ইরানের শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন।
-
কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে ‘আকস্মিক যুদ্ধ’ বেধে যেতে পারে: পাকিস্তান
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৩:৫৫পাকিস্তান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কাশ্মীর পরিস্থিতি নিয়ে আকস্মিকভাবে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পাকিস্তান গোলযোগপূর্ণ এ অঞ্চলে সফর করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।
-
৮ ঘণ্টার মধ্যে ইরানকে ধ্বংস করতে পারে সৌদি আরব: প্রিন্স সুলতানের দাবি
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ০৯:৫১সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আস-সাউদ দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির চেয়ে তার দেশ অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শুরু হলে রিয়াদ আট ঘণ্টার মধ্যে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম। গত বৃহস্পতিবার আরবি ভাষায় লেখা এক টুইটার পোস্টে সৌদি প্রিন্স এ দাবি করেন।
-
যুদ্ধে ঝাঁপ দেয়ার আগে সিদ্ধান্ত নিন কি চান -মার্কিন নেতাদেরকে ম্যাটিসের পরামর্শ
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ০৯:০২আমেরিকার পদত্যাগকারী প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের ব্যাপারে মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে মারাত্মক মতপার্থক্য ছিল কিন্তু নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের কারণেই চূড়ান্তভাবে যুদ্ধ শুরু হয়েছিল।