ইরানে হামলার শক্তি ইসরাইলের নেই; হুমকির জবাব দিল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i86472-ইরানে_হামলার_শক্তি_ইসরাইলের_নেই_হুমকির_জবাব_দিল_তেহরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরাইলের নেই। তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই। তিনি আজ (বুধবার) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০২১ ১৩:২৮ Asia/Dhaka

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়ায়েজি বলেছেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরাইলের নেই। তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই। তিনি আজ (বুধবার) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে এ কথা বলেছেন।

মাহমুদ ওয়ায়েজি আরও বলেছেন, ইরানিসহ এই অঞ্চলের মানুষ দখলদার ইসরাইলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরণের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়। মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চায়।

প্রেসিডেন্ট রুহানির দপ্তরের প্রধান কর্মকর্তা বলেন, 'ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত অভিজ্ঞ। যেসব মহড়া আমরা চালাচ্ছি তা থেকেও সবার কাছে এই বার্তা স্পষ্ট যে, আমরা যুদ্ধ চাই না কিন্তু দেশরক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক।'

ওয়ায়েজি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার দখলদার ইসরাইলের মাধ্যমে প্রভাবিত না হয়ে অন্য দেশগুলোর সরকারের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়। যাইহোক ইসরাইলের বর্তমান হুমকি কেবলি তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।

গতকাল (মঙ্গলবার) বর্ণবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেছেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।