-
তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে: মস্কো
এপ্রিল ০৪, ২০২৩ ১০:৪৩রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল (সোমবার) এই সতর্কতা জানিয়েছেন। এর আগে রোববার শেষ বেলায় ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।
-
পশ্চিমা শোরগোল সত্ত্বেও বেলারুশ সীমান্তে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া
এপ্রিল ০৩, ২০২৩ ১০:২৩বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, ইউরোপ এবং আমেরিকার হইচই সত্ত্বেও তার দেশ বেলারুশ সীমান্তে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করবে। বেলারুশ সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করার প্রেক্ষাপটে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।
-
'রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ'
এপ্রিল ০২, ২০২৩ ১১:১৭মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লক্ষ্য অর্জন করার সম্ভবনা খুবই ক্ষীণ। মার্কিন গণমাধ্যম ‘ডিফেন্স ওয়ান’কে শুক্রবার দেয়া এক সাক্ষাৎ করে জেনারেল মিলি এই মন্তব্য করেন।
-
নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
এপ্রিল ০১, ২০২৩ ১৪:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন। রুশ গণমাধ্যমে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন।
-
রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণে প্রস্তুত বেলারুশ
এপ্রিল ০১, ২০২৩ ১০:৪৬বেলারুশের প্রেসিডেন্ট আলেকজন্ডার লুকাশেংকো ঘোষণা করেছেন, তার দেশ রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েনের মধ্য দিয়ে এই কথা পরিষ্কার হবে যে, দুই দেশ তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে।
-
জরুরিভিত্তিতে সমস্ত মার্কিন নাগরিককে রাশিয়া ছাড়তে বলল আমেরিকা
মার্চ ৩১, ২০২৩ ১০:৪১ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতারের পর রাশিয়ায় ভ্রমণরত কিংবা বসবাসকারী মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ায় কর্মরত সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানিয়ে আমেরিকা একে 'স্বাধীন সাংবাদিকতার ওপর হামলা' বলে নিন্দা জানিয়েছে।
-
তুরস্ক সফর করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
মার্চ ৩০, ২০২৩ ১৩:১৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, দেশের প্রথম পরমাণু স্থাপনার উদ্বোধন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঙ্কারা সফর করতে পারেন।
-
‘এক মাসের মধ্যে’ ইরান-রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত হবে
মার্চ ৩০, ২০২৩ ০৮:৫৮রাশিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আগামী ‘এক মাসেরও কম সময়ের মধ্যে’ রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সহযোগিতা চুক্তি চূড়ান্ত হবে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন।
-
পরমাণু সমঝোতায় ফিরে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে রাশিয়া
মার্চ ৩০, ২০২৩ ০৮:২৫ইরানের সঙ্গে ২০১৫ সালে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে করে ওই সমঝোতায় ফিরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে সংঘাত চলবে দীর্ঘকাল: রাশিয়া
মার্চ ৩০, ২০২৩ ০৮:১৬রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা শত্রুভাবাপন্ন দেশগুলো যে ‘হাইব্রিড যুদ্ধ’ শুরু করেছে তা ‘বহুকাল’ ধরে চলবে বলে মন্তব্য করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক কার্যালয়- ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই ভবিষ্যদ্বাণী করেন।