-
‘উসকানি সত্ত্বেও রোহিঙ্গা সংকট নিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে দিইনি’
মে ৩০, ২০১৯ ০৭:৪৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চরম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জাতি হিসেবে আমরা জোর করে বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি। আমরাই শুধু মানবতার ডাকে সাড়াই দিইনি, আমরা এই সচেতনতার সঙ্গে সংকটটিকে নৈরাজ্য ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে দিইনি।’
-
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে হাসিনা-আবের আলোচনা
মে ২৯, ২০১৯ ১৬:৩৭মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে ১০ লাখের অধিক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার ঘটনায় যে মানবিক ও রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে তার টেকসই ও আশু সমাধানের উপায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আলোচনা করেছেন।
-
রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বিশ্লেষক প্রতিক্রিয়া
মে ২৭, ২০১৯ ১৪:১৬মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া বিলম্বিত করছে মিয়ানমার। নিজ দেশে নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি না হবার কারণ দেখিয়ে রোহিঙ্গারাও নাগরিক অধিকার ছাড়া স্বেচ্ছায় মিয়ানমার ফিরতে চাচ্ছে না।
-
রোহিঙ্গা হত্যার ১০ বছর সাজার ১ বছর না যেতেই মিয়ানমারের সেনারা মুক্ত
মে ২৭, ২০১৯ ১২:১৮মিয়ানমারে ১০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্য সাজার মেয়াদ শেষের আগেই মুক্তি পেয়েছেন। তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড হলেও এক বছরেরও কম সময় কারাগারে থাকতে হয়েছে তাদের৷ দু'জন কারাকর্মকর্তা, দুই কারাবন্দী ও এক সেনাসদস্যের বরাত দিয়ে আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷
-
অবশেষে রয়টার্সের সেই দুই সাংবাদিককে মুক্তি দিল মিয়ানমার
মে ০৭, ২০১৯ ০৮:২০মিয়ানমারে প্রেসিডেন্টের বার্ষিক সাধারণ ক্ষমায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ও (২৯)। ৫১২ দিন কারাগারে কাটানোর পর ইয়াংগুনের একটি কারাগার থেকে আজ (মঙ্গলবার) সকালে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তারা।
-
মিয়ানমারে রোহিঙ্গা ফেরার মতো অগ্রগতি নেই: জাতিসংঘ
এপ্রিল ৩০, ২০১৯ ০৮:১৮জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সমন্বয় বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বলেছেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই।
-
নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা সংকটের দায় এড়াতে পারে না: বাংলাদেশ
এপ্রিল ২৬, ২০১৯ ০৭:৫৮জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সাথে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন এবং এই সহিংসতার জন্য দোষীদের বিচার করার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দায় এড়াতে পারে না।
-
সৌদি বন্দিশিবিরে আটক রোহিঙ্গাদের ওপর নির্যাতনের খবর
এপ্রিল ১৯, ২০১৯ ০৩:১৯শুমাইসি বন্দি শিবিরে আটক রোহিঙ্গা মুসলমানদের বেশিরভাগ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কাজের সন্ধানে সৌদি আরব গিয়েছিলেন। অবশ্য তাদের কারো কারো কাছে ভুটান, ভারত, পাকিস্তান বা নেপালের পাসপোর্ট পাওয়া গেছে।
-
সহিংস হয়ে উঠছে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা
এপ্রিল ০৭, ২০১৯ ১৩:০৩কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা বাড়ছে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মুক্তিপণ আদায়, ইয়াবা ব্যবসা-এসবকে কেন্দ্র করে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে বলে স্বীকার করছেন আশ্রয় শিবির এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ।
-
রাখাইনে বিমান হামলা চালিয়ে ৫ রোহিঙ্গাকে হত্যা করল মিয়ানমার
এপ্রিল ০৫, ২০১৯ ০৫:৪৩মিয়ানমারের রাখাইন প্রদেশে বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচ রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে একদল রোহিঙ্গা যখন বাঁশ কাটার কাজে ব্যস্ত ছিলেন তখন তাদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়।