-
ট্রাম্পের সিদ্ধান্তে ইসরাইলের "পতন ঘণ্টা" বেজে উঠেছে: হাসান নাসরুল্লাহ
ডিসেম্বর ১২, ২০১৭ ১৩:৩৬গতকাল বিকেলে লেবাননে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয়ে লক্ষ লক্ষ মানুষ জেরুজালেম খ্যাত কুদস শহর রক্ষার পক্ষে প্রতিবাদ-বিক্ষোভ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার জন্য হিজবুল্লাহর মহাসচিব জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
-
লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল; পুলিশের সঙ্গে সংঘর্ষ
ডিসেম্বর ১০, ২০১৭ ১৫:০৭লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়।
-
পদত্যাগপত্র প্রত্যাহার করলেন সাদ হারিরি
ডিসেম্বর ০৫, ২০১৭ ১৬:৩৯লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। লেবাননের মন্ত্রিসভা খবরটি নিশ্চিত করেছে।
-
পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারি: হারিরি
নভেম্বর ৩০, ২০১৭ ০৯:৪১লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, পরিস্থিতি ভালো থাকলে আগামী সপ্তাহে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন।
-
সৌদির সর্বশেষ টার্গেট লেবানন: কাতার
নভেম্বর ২৮, ২০১৭ ১৭:৪৫কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, মধ্যপ্রাচ্যে সৌদির আগ্রাসী নীতির সর্বশেষ টার্গেট হচ্ছে লেবানন। সেই সঙ্গে তিনি বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে কাজ করছে সৌদি আরব।
-
সৌদি আরবে কী ঘটেছে তা বলা যাবে না: হারিরি
নভেম্বর ২৮, ২০১৭ ১৬:৪৯লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, সৌদি আরবে অবস্থানের সময় সেখানে কী ঘটেছে তা অপ্রকাশিত থাকবে। সাদ হারিরি জোর দিয়ে বলেন, ওই সময় তার জীবনে কী ঘটেছে তা তিনি আলোচনা করতে চান না।
-
হিজবুল্লাহর হস্তক্ষেপ বন্ধ না হলে পদত্যাগ করব: হারিরি
নভেম্বর ২৮, ২০১৭ ১৩:৩৮লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার দেশের প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ আঞ্চলিক ইস্যুতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে অস্বীকৃতি জানালে তিনি পদত্যাগে বাধ্য হবেন।
-
সৌদি সামরিক জোটের সম্মেলনে যোগ দেয় নি লেবানন; যায় নি কাতার
নভেম্বর ২৭, ২০১৭ ১১:১৩সৌদি নেতৃত্বাধীন কথিত সামরিক জোট গঠনের সম্মেলনে যোগ দেয় নি প্রতিবেশী দেশ লেবানন। ধারণা করা হচ্ছে- লেবাননের ওপর সৌদি আরবের চাপ বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে গতকাল (রোববার) অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেয়া থেকে বিরত থাকে বৈরুত। এ সম্মেলনে যোগ দেয় নি আরেক প্রতিবেশী দেশ কাতার।
-
হিজবুল্লাহ ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছেন হারিরি
নভেম্বর ২৬, ২০১৭ ১৭:০১লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের আরব মিত্রদের জন্য হিজবুল্লাহর বিপজ্জনক অবস্থানকে তিনি মেনে নেবেন না।
-
আমি এখন থেকে দেশেই থাকব: সমর্থকদেরকে হারিরি
নভেম্বর ২৩, ২০১৭ ০৯:৪৫লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিজের সমর্থকদরেকে আশ্বস্ত করে বলেছেন, তিনি এখন থেকে দেশেই থাকবেন। সৌদি আরব থেকে ঘোষণা করা পদত্যাগের বিষয়টি স্থগিত করার পর তিনি গতকাল (বুধবার) একথা বলেছেন।