‘হামাস নেতা হত্যাপ্রচেষ্টার পেছনে ইসরাইলের ২ কর্মকর্তা জড়িত’
https://parstoday.ir/bn/news/west_asia-i52179-হামাস_নেতা_হত্যাপ্রচেষ্টার_পেছনে_ইসরাইলের_২_কর্মকর্তা_জড়িত’
লেবাননের সিডন শহরে সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষস্থানীয় নেতাকে হত্যাপ্রচেষ্টার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের দুই গোয়েন্দা কর্মকর্তা জড়িত ছিল। সোমবার এ খবর দিয়েছে লেবাননের আরবি ভাষার পত্রিকা আল-আখবার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৮ ২৩:৫২ Asia/Dhaka
  • হামাস নেতা হামদানকে গাড়িবোমা হামলার মাধ্যমে হত্যার চেষ্টা চালায় ইসরাইল
    হামাস নেতা হামদানকে গাড়িবোমা হামলার মাধ্যমে হত্যার চেষ্টা চালায় ইসরাইল

লেবাননের সিডন শহরে সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষস্থানীয় নেতাকে হত্যাপ্রচেষ্টার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের দুই গোয়েন্দা কর্মকর্তা জড়িত ছিল। সোমবার এ খবর দিয়েছে লেবাননের আরবি ভাষার পত্রিকা আল-আখবার।

গত ১৪ জানুয়ারি গাড়িবোমা হামলার মাধ্যমে হামাস নেতা মুহাম্মাদ হামদানকে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। হামলায় তিনি সামান্য আহত হন। পত্রিকাটি জানিয়েছে, হত্যাপ্রচেষ্টায় স্থানীয় দুই এজেন্ট ইসরাইলি গুপ্তচরদের সাহায্য করে। পরে তারা জর্জিয়া, সুইডেন ও ইরাকের পাসপোর্ট ব্যবহার করে লেবানন ছেড়ে চলে যায়।

আল-আখবারের খবরে বলা হয়েছে, লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা এখন দুই ইসরাইলি গুপ্তচরকে শণাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের ছবি,পরিচয়পত্রের তথ্য,  লেবাননে ঢোকা ও বের হওয়ার তারিখ, হত্যাপ্রচেষ্টায় তাদের ভূমিকা এবং অভিযানের সময় তাদের ছদ্ম জাতীয়তার তথ্য লেবাননের নিরাপত্তা বাহিনীর কাছে রয়েছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ইসরাইলের এক গুপ্তচরের সুইডেন ও ইরাকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। দ্বিতীয় জন হচ্ছে জর্জিয়ার এক নারী যে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে কাজ করছে। লেবাননের এ গোয়েন্দা কর্মকর্তা জানান, হত্যাপ্রচেষ্টার আগে হামাস নেতা হামদানকে সাত মাস ধরে নজরদারিতে রেখেছিল মোসাদ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০