-
ভিয়েনা চুক্তি নাগালের মধ্যে, এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে: ইরান
মে ২৫, ২০২১ ০৭:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তির নাগালের মধ্যে পৌঁছ গেছে এখন বাকি যা আছে তাহলো আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে।
-
ব্লিঙ্কেনের বক্তব্যের যে জবাব দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
মে ২৫, ২০২১ ০৫:১৭ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিনীদের উচিত বাগাড়ম্বর বাদ দিয়ে বাস্তব পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের জবাবে একথা বলেন সাঈদ খাতিবজাদে।
-
ইউক্রেনের বিমান বিধ্বস্ত: কানাডার আদালতের রায় প্রত্যাখ্যান করল ইরান
মে ২২, ২০২১ ০৮:৩৮ইরানে ২০২০ সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। কানাডার ওন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত।
-
ইসরাইলি পতাকা উত্তোলনের প্রতিবাদে জারিফের ভিয়েনা সফর বাতিল
মে ১৬, ২০২১ ০৪:৫৭অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরাইলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ভিয়েনা সফর বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার) দ্বিপক্ষীয় সফরে জারিফের ভিয়েনা গমন এবং সেখানে স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।
-
আমেরিকাকে বুঝতে হবে দর কষাকষি পর্বের ইতি ঘটেছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
মে ০৮, ২০২১ ১৬:১৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন,পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরবে কিনা সেটা তাদের বিষয়। পরমাণু সমঝোতা কেবল তখনি পুনরুজ্জীবিত হবে যখন আমেরিকা প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে।
-
‘বাইডেনকে ট্রাম্পের ব্যর্থ নীতি অথবা পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে’
মে ০৮, ২০২১ ০৯:১০ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্যর্থ নীতি অথবা পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি- এর মধ্যে যেকোনো একটিতে ফিরে আসতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
সুইস কূটনীতিক নিহত: ভিয়েনা কনভেনশন অনুযায়ী সহযোগিতা করছে ইরান
মে ০৬, ২০২১ ০৫:২৭তেহরানের সুউচ্চ ভবন থেকে পড়ে গিয়ে একজন সুইস কূটনীতিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ দুঃখজনক ঘটনা জানার পরপরই তার মন্ত্রণালয় পুলিশ ও বিচার বিভাগের মাধ্যমে এ সংক্রান্ত প্রয়োজনীয় তদন্ত চালিয়েছে।
-
সৌদি আরবের নরম সুর: স্বাগত জানাল ইরান
এপ্রিল ৩০, ২০২১ ১২:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, সম্প্রতি তেহরান সম্পর্কে সৌদি আরব যে সুর করেছে তাকে স্বাগত জানায় তেহরান। তিনি বলেন, ইরান ও সৌদি আরব দুটিই আঞ্চলিক গুরুত্বপূর্ণ শক্তি এবং তারা তাদের সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারে।
-
শুধুমাত্র কাগজে-কলমে নিষেধাজ্ঞা প্রত্যাহার মানবে না ইরান: মুখপাত্র
এপ্রিল ২৩, ২০২১ ০৪:৫৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশ শুধুমাত্র কাগজে-কলমে নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেবে না। তিনি আরব ও পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
-
ভূপাতিত যাত্রীবাহী বিমান নিয়ে ইউক্রেনের বক্তব্য প্রত্যাখ্যান করল ইরান
এপ্রিল ১৭, ২০২১ ০৫:১০ইরান ২০২০ সালের জানুয়ারি মাসে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ইচ্ছা করে গুলি করে ভূপাতিত করেছে বলে কিয়েভ যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।