-
ভেনিজুয়েলা সংকট: পম্পেও’র মুখের ওপর ‘না’ বলে দিলেন ল্যাভরভ
মে ১৫, ২০১৯ ০৫:২২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য রাশিয়ার প্রতি যে আহ্বান জানিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বন্দরনগরী সোচি’তে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে পম্পেও’কে সরাসরি ‘না’ বলে দেন ল্যাভরভ।
-
ইরান ইস্যুতে ইউরোপের জরুরি বৈঠক: ফলাফল নিয়ে মোগেরিনি যা বললেন
মে ১৪, ২০১৯ ১২:২৭ইউরোপীয় ইউনিয়ন এবং পরমাণু সমঝোতায় সইকারী ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সবসময়ই এই চুক্তির প্রতি সমর্থন এবং এটি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এসেছে। কিন্তু গত ৮মে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর এবং সমঝোতা অনুযায়ী ইউরোপীয়রাও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করায় এখন এটি রক্ষায় ইউরোপ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
-
পরমাণু সমঝোতার কিছু ধারা স্থগিত রাখার অধিকার ইরানের আছে: রাশিয়া
মে ১৪, ২০১৯ ০৬:৫৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কিছু ধারা স্থগিত রাখার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তিনি গতকাল (সোমবার) রাশিয়ার বন্দরনগরী সোচি’তে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
-
সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা: রুশ পররাষ্ট্রমন্ত্রী
মে ০৮, ২০১৯ ১৪:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমেরিকা। আজ (বুধবার) রাজধানী মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
-
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া
মে ০৩, ২০১৯ ১২:৩৯বাংলাদেশ ও মিয়ানমারকেই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে বলে মনে করে রাশিয়া। গতকাল সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।
-
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিল রাশিয়া
এপ্রিল ২২, ২০১৯ ০৩:০২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় আমেরিকা সামরিক হস্তক্ষেপ করলে দেশটিতে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ও সংঘাত দেখা দেবে। তিনি রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ভেনিজুয়েলায় সংকট নিরসনে সহযোগিতা করবে ইরান ও রাশিয়া
মার্চ ১৯, ২০১৯ ১৬:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আজ (মঙ্গলবার) ভেনিজুয়েলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। তারা ভেনিজুয়েলায় শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
-
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর চারটি আরব দেশ সফর
মার্চ ০৫, ২০১৯ ১৬:১৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল (সোমবার) থেকে কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শুরু করেছেন।
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে বোল্টনের বক্তব্য অবমাননাকর: রাশিয়া
মার্চ ০৫, ২০১৯ ০৩:৫৩মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ভেনিজুয়েলা বিরোধী বক্তব্যকে অবমাননাকর বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, বোল্টন তার বক্তব্যের মাধ্যমে শুধু ভেনিজুয়েলা নয় সেইসঙ্গে ল্যাতিন আমেরিকার সবগুলো দেশকে অপমান করেছেন।
-
আমেরিকা নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: রাশিয়া
মার্চ ০৩, ২০১৯ ০৩:২৩মানবিক ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ‘অত্যন্ত নির্লজ্জভাবে’ আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে।