-
সৌদি বিরোধী কঠোর অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন: বাড়ছে সামরিক সহযোগিতা
জুলাই ০৮, ২০২১ ১২:০৬সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তিনি হচ্ছেন শীর্ষ কোন সৌদি কর্মকর্তা যিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হলেন। সৌদি উপ-প্রতিরক্ষামন্ত্রী এর আগে মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল মার্ক মাইলি, প্রতিরক্ষামন্ত্রী লুইদ অস্টিন এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিওয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
-
ইয়েমেনে ৯২ জন বেসামরিক মানুষ হতাহত: যে কারণে থামছেই না সৌদি আগ্রাসন
জুলাই ০৪, ২০২১ ১৩:৫৩উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় ৯২ জন হতাহত হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর পর ৭৬ তম মাস অতিক্রান্ত হতে চলল। গতমাসে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ কিংবা কমিয়ে আনা হবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছিল কিন্তু আগ্রাসন তো কমেনি বরং দেশটির উত্তরাঞ্চলে হামলা আরো তীব্রতর হয়েছে।
-
কালো তালিকা থেকে সৌদিকে বাদ দিয়ে ইয়েমেনের আনসারুল্লাহকে অন্তর্ভুক্তির রহস্য
জুন ৩০, ২০২১ ১৪:৪১ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন যুদ্ধ বিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য আরেকটি বড় আঘাত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো নারী ও শিশুর মৃত দেহ উদ্ধার করা হচ্ছে। এসব নৃশংসতার বীভৎস ছবি ও ভিডিও সারা বিশ্বের মিডিয়ায় তুলে ধরা হচ্ছে এবং ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটেরও তীব্র সমালোচনা হচ্ছে।
-
সৌদি জেনারেল ফাহাদ বিন তুর্কির বিরুদ্ধে ফাঁসির আদেশ
জুন ২৮, ২০২১ ১৫:২৩সৌদি আরবের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে। তিনি ইয়েমেনে চলমান আগ্রাসনে নেতৃত্বদানকারী জেনারেলদের অন্যতম।
-
ইয়েমেনকে আরো ছাড় দিতে সম্মত হয়েছেন বিন সালমান: সৌদি সূত্র
জুন ১৭, ২০২১ ০১:৩০সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনি হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরো বেশি ছাড় দিতে সম্মত হয়েছে বলে একটি সৌদি সূত্র জানিয়েছে।
-
ইয়েমেনের হুথি সমর্থিত সরকার শান্তি আলোচনার জন্য তিনটি শর্ত দিয়েছে
জুন ১০, ২০২১ ১৪:২০ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সেদেশের জনগণের দুঃখ-দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি মৌলিক নীতি বা প্রস্তাব ঘোষণা করেছে।
-
সৌদি আগ্রাসন বন্ধ করার দাবির ব্যাপারে আমেরিকা আন্তরিক নয়: ইয়েমেন
জুন ১০, ২০২১ ০০:৫৫ইয়েমেন বলেছে, দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ করার ব্যাপারে আমেরিকা আন্তরিক হলে এই আগ্রাসনে মার্কিন সমরাস্ত্র ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের রাজনৈতিক উচ্চ পরিষদের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি এ আহ্বান জানিয়েছেন।
-
ইয়েমেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান: পরিস্থিতি পরিবর্তনের আভাস
জুন ০৯, ২০২১ ১০:১৪ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর ষষ্ঠ বছর চলছে। রক্তক্ষয়ী ও চাপিয়ে দেয়া এই যুদ্ধ অবসানের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। গত ৭৪ মাস ধরে ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। ওমান একদিকে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা অন্যদিকে সৌদি ও ইয়েমেনের মধ্যে আলোচনার চেষ্টা চালিয়েছে। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি ও ইয়েমেনিদের মধ্যে আলোচনার ক্ষেত্রেও ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ ত্রিমুখী প্রচেষ্ট
-
আবারও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের আঘাত
জুন ০৬, ২০২১ ১৪:০৬সৌদি আরবের দক্ষিণের 'কিং খালিদ' বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিমানঘাঁটিটি খামিস মুশাইত এলাকায় অবস্থিত। আজ (রোববার) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন।
-
ইয়েমেনে ব্যাপক বিপর্যয়ের জের! সৌদি যুবরাজের পদত্যাগের দাবি
জুন ০৪, ২০২১ ০৭:২৯ইয়েমেনের জিযানে এক সাম্প্রতিক অভিযানে দেশটির সশস্ত্র ও বিপ্লবী বাহিনীগুলোর হাতে সৌদি সেনাদের নিহত হওয়ার ধরণ সম্পর্কিত ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশের পর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের পদত্যাগের দাবি জানাচ্ছেন সৌদি নাগরিকরা।