• সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি: বিক্ষোভ করল অ্যামনেস্টি

    সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি: বিক্ষোভ করল অ্যামনেস্টি

    মার্চ ১৮, ২০১৬ ২৩:২৫

    ১৯ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ব্রিটিশ অস্ত্র দিয়ে সৌদি সরকার ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয়া লোকজন নকল ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ করে।

  • ইয়েমেনে মানুষ হত্যায় সৌদি আরব দায়ী: জাতিসংঘ

    ইয়েমেনে মানুষ হত্যায় সৌদি আরব দায়ী: জাতিসংঘ

    মার্চ ১৮, ২০১৬ ২২:৪৪

    ১৮ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলেছেন, ইয়েমেনে বেসামরিক মানুষ হত্যার জন্য সৌদি আরব দায়ী। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে সম্প্রতি সৌদি বিমান হামলায় ১২০ জন বেসামরিক নিহত হওয়ার পর তার নিন্দা জানিয়ে সৌদি আরবের বিরুদ্ধে বিশ্ব সংস্থার গুরুত্বপূর্ণ পর্যায় থেকে এ বক্তব্য দেয়া হলো।

  • ইয়েমেনে সৌদি হামলা তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ

    ইয়েমেনে সৌদি হামলা তদন্তের আহ্বান জানাল জাতিসংঘ

    মার্চ ১৭, ২০১৬ ১৫:৫২

    ১৭ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের হাজ্জা প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে সৌদি বিমান হামলার বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবারের ওই ভয়াবহ হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়।

  • ইয়েমেনের মার্কেটে সৌদির বর্বর হামলা: নিহত ১০৭

    ইয়েমেনের মার্কেটে সৌদির বর্বর হামলা: নিহত ১০৭

    মার্চ ১৫, ২০১৬ ২৩:৪৩

    ১৬ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের মোজতবা শহরের একটি জনাকীর্ণ মার্কেটে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ১০৭ জন নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আল-খামিস মার্কেট সংলগ্ন একটি ব্যস্ত রেস্টুরেন্টেও হামলা চালায় সৌদি বাহিনী।

  • ‘ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করল সৌদি প্রতিনিধিদল’

    ‘ক্ষিপ্ত হয়ে ওয়াকআউট করল সৌদি প্রতিনিধিদল’

    মার্চ ১১, ২০১৬ ২১:৪৫

    ১১ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষে কথা বলায় আরব লীগের বৈঠক থেকে ওয়াকআউট করেছে সৌদি আরবের প্রতিনিধিদল। মিশরের রাজধানী কায়রোয় বৃস্পতিবার আরব লীগের এ বৈঠক হয়। বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি নিজ দেশের স্বেচ্ছাসেবী সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের ভূমিকার প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন।

  • বন্দি বিনিময় করল সৌদি আরব ও আনসারুল্লাহ

    বন্দি বিনিময় করল সৌদি আরব ও আনসারুল্লাহ

    মার্চ ০৯, ২০১৬ ১৬:০৫

    ৯ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যে বন্দি বিনিময় হয়েছে। আনসারুল্লাহর সাত যোদ্ধাকে মুক্তি দিয়েছে সৌদি আরব এবং বিনিময়ে সৌদি আরবের এক সেনাকে মুক্তি দেয়া হয়েছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে উপজাতীয়রা মধ্যস্থতা করেছে বলে খবর দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি।

  • সৌদি দূতাবাসে হামলার দায়ে ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইরান

    সৌদি দূতাবাসে হামলার দায়ে ২২ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইরান

    মার্চ ০৯, ২০১৬ ১৫:২৩

    ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলার দায়ে ২২ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়েছে। তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফার দৌলতাবাদি জানিয়েছেন, সৌদি দূতাবাসে হামলা চালিয়ে এর ক্ষয়ক্ষতি করার দায়ে ওই ২২ জনকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

  • সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ

    সৌদি যুবরাজকে সর্বোচ্চ খেতাব দিয়ে তোপের মুখে ওলাঁদ

    মার্চ ০৭, ২০১৬ ১৪:১৯

    ৭ মার্চ (রেডিও তেহরান): সৌদি আরবের অন্যতম যুবরাজ এবং উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন নায়েফকে গোপনে সর্বোচ্চ খেতাব ‘লিজন অব অনার’-এ ভূষিত করায় তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ পুরস্কারের বিরুদ্ধে দেশটির সামাজিক গণমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, যেখানে সৌদি আরবে কঠোরভাবে ও ব্যাপকহারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেখান যুবরাজ নায়েফ কী করে এই পুরস্কার পান?

  • ইসরাইলের মিত্ররাই হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে: ইরান

    ইসরাইলের মিত্ররাই হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে: ইরান

    মার্চ ০৫, ২০১৬ ২০:৪৫

    ৫ মার্চ (রেডিও তেহরান): ‌ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মিত্ররাই কেবল লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তিনি বলেন, যারা সিরিয়া সংকট তৈরি করেছে এবং ইহুদিবাদী ইসরাইলের পাশে দাঁড়িয়েছে তারাই হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে।

  • ইয়েমেনে সৌদি হামলার মুখে এমএসএফ’র হাসপাতাল বন্ধ

    ইয়েমেনে সৌদি হামলার মুখে এমএসএফ’র হাসপাতাল বন্ধ

    মার্চ ০৩, ২০১৬ ১৭:২৬

    ৩ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনের মুখে একটি হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডক্টর্স উইদাউট বর্ডার্স’ বা এমএসএফ। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশে এ ঘটনা ঘটেছে। এক টুইটার বার্তায় এ খবর জানিয়েছে এসএসএফ নিজেই।