-
সিরিয়ায় হামলাকারীরা অপরাধী; ওদের পরাজয় নিশ্চিত: ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ১৪, ২০১৮ ১১:৪১ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় আজ ভোরের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরাক ও আফগানিস্তানের মত সিরিয়ায় এবং গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা নিশ্চিতভাবে পরাজিত হবে। ইরান অতীতের মতো এখনও প্রতিরোধ সংগ্রামীদের পাশে রয়েছে বলে তিনি জানান।
-
হামলার পরও অফিসে হাজির হন বাশার আসাদ (ভিডিও)
এপ্রিল ১৪, ২০১৮ ১১:২৭আমেরিকা ও তার মিত্রদের হামলার পরও আজ (শনিবার) রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদে অফিস করছেন বাশার আসাদ। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।
-
বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে: সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:৫১সিরিয়ার কেন্দ্রীয় সেনা কমান্ড বলেছে, আগ্রাসীদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। আজ (শনিবার) আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ হামলার পর এক বিবৃতিতে তারা বলেছে, আজ স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে রাজধানী দামেস্কসহ কয়েকটি এলাকায় প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
সিরিয়ায় হামলার পরিণতি ভোগ করতে হবে: আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত
এপ্রিল ১৪, ২০১৮ ০৫:৪১আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তানভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় সমন্বিত হামলার জন্য আমেরিকা ও তার মিত্রদের পরিণতি ভোগ করতে হবে।
-
সিরিয়ায় ইঙ্গ-মার্কিন-ফরাসি হামলার মূল রহস্য সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য
এপ্রিল ১৪, ২০১৮ ১৬:০৩ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় আজকের ভোরের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হচ্ছেন অপরাধী।
-
সিরিয়ায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা; তারা যেখানে খুশি যেতে পারেন: জাফারি
এপ্রিল ১৩, ২০১৮ ১১:১৭আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
-
সিরিয়ায় কখন হামলা হবে তা আমি বলি নি: ট্রাম্প
এপ্রিল ১২, ২০১৮ ১৫:১০আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলি নি। আজ (বৃহস্পতিবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করি নি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।
-
সন্ত্রাসীদের কাছ থেকে দুমা পুনরুদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী
এপ্রিল ১২, ২০১৮ ১১:২০সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতার সর্বশেষ শহর ‘দুমা’ উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর ফলে পূর্ব গৌতা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে গোটা এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে এল।
-
সিরিয়ায় হামলা চালাতেও সেই মিথ্যাচার, সেই 'ইরাক কৌশল'!
এপ্রিল ১২, ২০১৮ ১০:৫৩সিরিয়ায় হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ হলো-সিরিয়ার সরকারি বাহিনী নাকি দামেস্কের অদূরে দুমায় রাসায়নিক হামলা চালিয়েছে। কিন্তু এখনও কোনো তদন্ত হয় নি। সিরিয়ার সরকার রাসায়নিক হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এ বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। কিন্তু ট্রাম্প ও তার মিত্ররা এসব কিছুই শুনছেন না। এখন পর্যন্ত পাওয়া বিভিন্ন খবরে জানা যাচ্ছে, আমেরিকা ও তার মিত্ররা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
-
পূর্ব গৌতা সফর করলেন ইরানি কর্মকর্তা; সিরিয়ার পাশে থাকার ঘোষণা
এপ্রিল ১২, ২০১৮ ০৪:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি সিরিয়ার পূর্ব গৌতা সফর করেছেন। গতকাল (বুধবার) তিনি ওই এলাকার কিছু সুড়ঙ্গ পথও পরিদর্শন করেন যা উগ্র সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনা ও মিত্রবাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করত।