• 'সিরিয়ার বিরুদ্ধে 'বোকামিপূর্ণ' পদক্ষেপ নেয়ার আগে বারবার চিন্তা করুন'

    'সিরিয়ার বিরুদ্ধে 'বোকামিপূর্ণ' পদক্ষেপ নেয়ার আগে বারবার চিন্তা করুন'

    মার্চ ১৪, ২০১৮ ১৫:৫৩

    সিরিয়ার বিরুদ্ধে বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালানোর অজুহাত খুঁজছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর তেহরানের পক্ষ থেকে এ সতর্কবাণী উচ্চারণ করা হলো।

  • সিরিয়ায় হামলা চালানো হলে মার্কিন বাহিনীকে জবাব দেয়া হবে: রাশিয়া

    সিরিয়ায় হামলা চালানো হলে মার্কিন বাহিনীকে জবাব দেয়া হবে: রাশিয়া

    মার্চ ১৩, ২০১৮ ১২:৫৯

    সিরিয়ায় মার্কিন হামলায় কোনো রুশ কর্মীর জীবন হুকমির মুখে পড়লে এর জবাবে মস্কো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার একজন শীর্ষস্থানীয় জেনারেল।

  • সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা

    সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা

    মার্চ ১৩, ২০১৮ ০৮:৫১

    সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (সোমবার) তিনি এ হুমকি দেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। সিরিয়ার পূর্ব গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর তিনি এসব কথা বলেন।

  • সিরিয়ায় হতাহতদের ৪০ শতাংশই শিশু: ইউনিসেফ

    সিরিয়ায় হতাহতদের ৪০ শতাংশই শিশু: ইউনিসেফ

    মার্চ ১৩, ২০১৮ ০৭:০৪

    সিরিয়ায় হতাহতদের ৪০ শতাংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক গির্ট কাপলার বলেছেন, সিরিয়ার শিশুরা মারাত্মক বিপদের মধ্যে রয়েছে। যেকোনো মুহূর্তে অবিস্ফোরিত বোমা ও মাইনগুলোও তাদের জীবন কেড়ে নিতে পারে অথবা চিরদিনের জন্য তাদেরকে পঙ্গু করে দিতে পারে।

  • পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সিরিয় বাহিনী

    পূর্ব গৌতায় রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে সিরিয় বাহিনী

    মার্চ ১২, ২০১৮ ১৮:০২

    সিরিয়ার সামরিক বাহিনী পূর্ব গৌতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের ব্যবহৃত একটি কারখানার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম। সেই কারখানা থেকেই সন্ত্রাসীরা রাসায়নিক অস্ত্র তৈরি করে আসছিল।

  • পুর্ব গৌতায় সিরিয় বাহিনীর অভিযান চলছে: অবজারভেটরি

    পুর্ব গৌতায় সিরিয় বাহিনীর অভিযান চলছে: অবজারভেটরি

    মার্চ ১১, ২০১৮ ১৫:৩৩

    সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্ব গৌতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ মর্টার হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।

  • গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনারা

    গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনারা

    মার্চ ০৭, ২০১৮ ১৪:৩৬

    উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে পূর্ব গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি বলেন, গৌতা শহরের ওপর থেকে সন্ত্রাসীদের অবরোধ ভেঙে দেয়ার ব্যবস্থা করবে সেনারা।

  • সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ৩৯

    সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ৩৯

    মার্চ ০৬, ২০১৮ ১৭:৪১

    সিরিয়ায় রাশিয়ার একটি সমরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন যাত্রী এবং অপর ছয়জন বিমানের কর্মী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।

  • নিরাপদ করিডর প্রস্তুত, এবার আসতে পারেন: সন্ত্রাসীদের প্রতি রাশিয়া

    নিরাপদ করিডর প্রস্তুত, এবার আসতে পারেন: সন্ত্রাসীদের প্রতি রাশিয়া

    মার্চ ০৬, ২০১৮ ১৪:৫১

    সিরিয়ার পূর্ব গৌতা এলাকা থেকে দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসীরা যাতে অন্যত্র চলে যেতে পারে সে লক্ষ্যে রাশিয়া তাদের জন্য নিরাপদ পথ তৈরি করে দিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।

  • পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: প্রেসিডেন্ট আসাদ

    পূর্ব গৌতায় সামরিক অভিযান চলবে: প্রেসিডেন্ট আসাদ

    মার্চ ০৫, ২০১৮ ০৩:৫৩

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতা এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলবে। এটি তার দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসাদ।