পুর্ব গৌতায় সিরিয় বাহিনীর অভিযান চলছে: অবজারভেটরি
-
সিরিয়ায় গৌতায় একটি হামলার দৃশ্য।
সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্ব গৌতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ মর্টার হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।
পুর্ব গৌতায় কয়েকটি ফ্রন্টে সন্ত্রাসী এবং সেনাবাহিনীর মধ্যে তীব্র সংষর্ঘ চলছে বলে লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' আজ (রোববার) নিশ্চিত করেছে।
সিরিয়ার সেনাবাহিনী পূর্ব গৌতায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে সবচেয়ে বড় শহর বিচ্ছিন্ন করার একদিন পর নতুন করে সেখানে সংঘর্ষ শুরু হয়। এদিকে, মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, দোমা এবং এর আশপাশের এলাকা, পশ্চিমে হারাস্তা এবং বাকি দক্ষিণ অংশ-পূর্ব গৌতাকে এই তিনভাগে বিভক্ত করেছে সিরিয় বাহিনী।
রুশ বিমান বাহিনীর সহযোগিতায় সিরিয় সেনাবাহিনী পুর্ব গৌতা সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে নতুন করে অভিযান শুরু করেছে। পূর্ব গৌতা থেকে বেসামরিক ব্যক্তিরা যাতে নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে যেতে পারে সেজন্য সিরিয় বাহিনী সেখানে একটি মানবিক করিডরও তৈরি করে দিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১