গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i54057-গৌতা_মুক্ত_করার_প্রস্তুতি_নিচ্ছে_সিরিয়ার_সেনারা
উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে পূর্ব গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি বলেন, গৌতা শহরের ওপর থেকে সন্ত্রাসীদের অবরোধ ভেঙে দেয়ার ব্যবস্থা করবে সেনারা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৭, ২০১৮ ১৪:৩৬ Asia/Dhaka
  • গৌতার সংঘর্ষে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে
    গৌতার সংঘর্ষে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে

উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে পূর্ব গৌতা মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। এ তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি বলেন, গৌতা শহরের ওপর থেকে সন্ত্রাসীদের অবরোধ ভেঙে দেয়ার ব্যবস্থা করবে সেনারা।

এ সেনা কর্মকর্তা আরো বলেন, "আমরা সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে গৌতার অবরোধ ভাঙার নির্দেশনা পেয়েছি এবং আমাদের জনগণকে সেখান থেকে মুক্ত করব। খুব শিগগিরি আমরা গৌতার জনগণকে মুক্ত করব ইনশাল্লাহ।"

পর্ব গৌতার কাছে রাশিয়া ও সিরিয়ার সেনাদের দেখা যাচ্ছে

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে যে, সরকারি সেনারা পূর্ব গৌতার মেসরাবা এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে হামলা শুরু করেছে। সেখানে সেনারা প্রস্তুতিমূলক গোলাবর্ষণ করছে যাতে পদাতিক বাহিনীর প্রবেশ নিরাপদ হয়

দীর্ঘদিন ধরে পূর্ব গৌতার নিয়ন্ত্রণ নিয়েছে সন্ত্রাসীরা এবং সেখান থেকে রাজধানী দামেস্কে নির্বিচারে মর্টার ও রকেট হামলা চালাচ্ছে। এছাড়া, গৌতার বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা যাতে সরকারি সেনারা অভিযান চালাতে না পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭