-
সিরিয়ায় যুদ্ধের আগুন জ্বালিয়েছে আমেরিকা: পাকিস্তানের সুন্নি জোট
মার্চ ০১, ২০১৮ ১৬:২৭পাকিস্তানের সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সভাপতি সাহেবজাদা হামিদরেজা বলেছেন, সিরিয়া যুদ্ধের জন্য আমেরিকা দায়ী। পাঞ্জাবের কেন্দ্রীয় শহর লাহোরে এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।
-
রাকার মানবিক পরিস্থিতি যাচাই করুন: জাতিসংঘকে রাশিয়া
মার্চ ০১, ২০১৮ ১৫:০৩সিরিয়ার রাকা শহরের মানবিক পরিস্থিতি যাচাই করার জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকা এখন মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের দখলে রয়েছে।
-
উত্তর সিরিয়ায় ২০টি ঘাঁটি স্থাপনা করেছে আমেরিকা: রাশিয়া
মার্চ ০১, ২০১৮ ১৩:৫১সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ২০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেন।
-
পূর্ব গৌতার জঙ্গিদেরকে চিরদিন সহ্য করবে না রাশিয়া: পুতিন
মার্চ ০১, ২০১৮ ০৪:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার পূর্ব গৌতা অঞ্চলে তৎপর জঙ্গিদের হামলা অনির্দিষ্টকালের জন্য সহ্য করা হবে না। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা থেকে রাজধানী লক্ষ্য করে যখন নির্বিচারে গোলাবর্ষণ করা হচ্ছে তখন এ হুঁশিয়ারি দিলেন পুতিন।
-
সিরিয়ায় মার্কিন হামলা; আরো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ০৯:৩১সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
-
ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় ব্রিটেনের খরচ ২৪৪ কোটি ডলার!
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৫:৩২২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় বিমান হামলায় ব্রিটেন ২৪৪ কোটি ডলার খরচ করেছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ বিরোধী 'ড্রোন ওয়ার্স ইউকে' নামে একটি সংস্থার অনুরোধে গতকাল (সোমবার) এ তথ্য প্রকাশ করা হয়েছে। দেশ দু'টিতে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে আমেরিকা তার মিত্রদের নিয়ে ২০১৪ সালে একটি সামরিক জোট গঠন করে। ব্রিটেন কথিত সামরিক জোটের অন্যতম সদস্য।
-
রাসায়নিক হামলা প্রমাণিত হলে সিরিয়া হামলায় অংশ নেব: ব্রিটেন
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৪:০৮সিরিয়ার বেসামিক ব্যক্তিদের ওপর দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করছে তা প্রমাণিত হলে দামেস্কের বিরুদ্ধে সামরিক হামলায় আমেরিকার সঙ্গে ব্রিটেনও অংশ নেবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আজ (মঙ্গলবার) বিবিসি সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
-
ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি দেয়ার কথা জানালেন মোগেরিনি
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি এ ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন।
-
প্রতিদিন ৫ ঘণ্টা যুদ্ধবিরতির নির্দেশ দিলেন পুতিন
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে পূর্ব গৌতা এলাকায় প্রতিদিন পাঁচ ঘণ্টা করে যুদ্ধবিরতি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জঙ্গি অধ্যুষিত ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার জন্য একটি ‘মানবিক করিডর’ স্থাপনেরও নির্দেশ দিয়েছেন তিনি। আজ থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।
-
দূতাবাস স্থানান্তর করা হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে: ইরান
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৫:৩৩ইরান বলেছে, ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে নিজের দূতাবাস সরিয়ে নেয়ার জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে।