সিরিয়ায় মার্কিন হামলা; আরো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i53701-সিরিয়ায়_মার্কিন_হামলা_আরো_২৪_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ০৯:৩১ Asia/Dhaka
  • মার্কিন জঙ্গিবিমান
    মার্কিন জঙ্গিবিমান

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া লোকজনের ওপর গতকাল (মঙ্গলবার) মার্কিন বিমান থেকে কয়েক দফা হামলা চালানো হয়। এসব মানুষ দেইর আয-যোর প্রদেশের দাহরাত আল-আলাউন এলাকার একটি অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল। হামলায় বহু মানুষ আহত হয়েছে।

সিরিয়ায় মার্কিন হামলা ( ফাইল ফটো)

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক বাহিনী সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে বেসামরিক লোকজনের ওপর যেসব বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি দামেস্ক সরকার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে এই হামলা হলো।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি দেইর আয-যোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের আরেক হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮