• সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র

    মার্চ ০৮, ২০১৬ ০০:০২

    ৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় আবারো কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা। কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র কর্মকর্তা রেদুর জেলিল সোমবার জানান, তুর্কি সেনারা আলেপ্পোর তাল রিফাত শহরে গোলাবর্ষণ করে। এতে কয়েকজন কুর্দি যোদ্ধা আহত হয়েছে।

  • সিরিয়ার উত্তরে কুর্দি অঞ্চলে ২ বিমানঘাঁটি গড়ছে আমেরিকা

    সিরিয়ার উত্তরে কুর্দি অঞ্চলে ২ বিমানঘাঁটি গড়ছে আমেরিকা

    মার্চ ০৭, ২০১৬ ১৫:৩৮

    ৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় দুটি বিমানঘাঁটি তৈরি করছে আমেরিকা। এর মধ্যে একটি ঘাঁটির কাজ প্রায় শেষ হয়েছে এবং নতুন আরেকটি ঘাঁটির নির্মাণ কাজ শুরু হবে। ইরাকের আরবিল-ভিত্তিক ওয়েবসাইট বাসনিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

  • এবারে সিরিয় বিদ্রোহীগোষ্ঠীরা রাশিয়ার কাছে চাইল নিরাপত্তা

    এবারে সিরিয় বিদ্রোহীগোষ্ঠীরা রাশিয়ার কাছে চাইল নিরাপত্তা

    মার্চ ০৬, ২০১৬ ০৮:২২

    ৬ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার কয়েকটি বিদ্রোহীগোষ্ঠী তাদেরকে নিরাপত্তা দেয়ার জন্য রাশিয়ার কাছে আহ্বান জানিয়েছে। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতিতে যোগ দেয়ার ফলে দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী এ সব বিদ্রোহীগোষ্ঠীকে খুঁজে বের করার তৎপরতা চালানোর মুখে এ আহ্বান জানানো হয়েছে।

  • ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    ‘সিরিয় সন্ত্রাসীদের জন্য তুরস্ক দৈনিক পাঠায় অস্ত্রের চালান’

    মার্চ ০৪, ২০১৬ ২২:৩১

    ৪ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(শুক্রবার) বলেছে, অস্ত্র এবং মালামালবাহী ট্রাকের বহর তুরস্ক থেকে সিরিয়ার ঢুকছে। সিরিয়ার সন্ত্রাসীগোষ্ঠীদের জন্য এ সব অস্ত্র ও মালামাল প্রতিদিনই পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কারার’ ট্যাংক উন্মোচন করবে ইরান

    নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কারার’ ট্যাংক উন্মোচন করবে ইরান

    মার্চ ০৩, ২০১৬ ২২:০৭

    ৩ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব শিগগিরি ‘কারার' নামে একটি নতুন ধরনের ট্যাংক উন্মোচন করবে। আগামী কয়েকদিনের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ট্রাংক উদ্বোধন করবেন। ইরানি স্থল বাহিনীর কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

  • তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করুন: রাশিয়া

    তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করুন: রাশিয়া

    মার্চ ০১, ২০১৬ ২১:১৫

    ১ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক ও সিরিয়ার ম্যধবর্তী সীমান্ত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করার জন্য এ সীমান্ত ব্যবহার করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেছেন।

  • সিরিয়ার সেনাদের ধৈর্যের সীমা আছে: আসাদ

    সিরিয়ার সেনাদের ধৈর্যের সীমা আছে: আসাদ

    মার্চ ০১, ২০১৬ ২০:৪১

    ১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসীরা প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। কিন্তু সিরিয়ার সেনারা এ পর্যন্ত কোনো জবাব দেয়া থেকে বিরত রয়েছে তবে তাদের ধৈর্যের সীমা আছে। জার্মানির গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ। তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আরো পরে সম্প্রচারিত হবে।

  • সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার কোনো পরিকল্পনা মানব না: মস্কো

    সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার কোনো পরিকল্পনা মানব না: মস্কো

    মার্চ ০১, ২০১৬ ১৪:০৮

    ১ মার্চ (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েক খণ্ডে বিভক্ত করার পরিকল্পনা দেশটি মেনে নেবে না। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেষ পর্যন্ত সাবেক ইউগোস্লাভিয়ার মতো সিরিয়াকে কয়েকটি দেশে ভাগ করার আশঙ্কা কতখানি- এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কসোভো নাটক বা অন্য কোনো পরিকল্পনা সিরিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না।”

  • সিরিয়া অভিযান নিয়ে আমেরিকার সঙ্গে সৌদির আলোচনা

    সিরিয়া অভিযান নিয়ে আমেরিকার সঙ্গে সৌদির আলোচনা

    মার্চ ০১, ২০১৬ ১১:০৫

    ১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযান চালানোর বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। দু সপ্তাহ আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আন্তর্জাতিক জোটভুক্ত ৬৫ দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ বিন সালমান এ বিষয়ে আলোচনা করেন। সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আসেরি গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন।

  • নিজেরাই খুনোখুনি করছে দায়েশ; এবার শিকার ৮ জন

    নিজেরাই খুনোখুনি করছে দায়েশ; এবার শিকার ৮ জন

    মার্চ ০১, ২০১৬ ০৯:৩০

    ১ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সন্দেহের কারণে হল্যান্ডের আট নাগরিককে হত্যা করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। হত্যাকাণ্ডের শিকার আট ব্যক্তি দায়েশের হয়ে সিরিয়ায় লড়াই করে আসছিল তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ও দায়েশের ভেতরে বিদ্রোহ করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।