-
এক সপ্তাহে সন্ত্রাসীদের ১,৯০০ ঘাঁটি ধ্বংস করেছে রাশিয়া
ফেব্রুয়ারি ১১, ২০১৬ ১২:২৮১১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ায় গত এক সপ্তাহে সন্ত্রাসীদের ১,৯০০টি আস্তানা ধ্বংস করেছে। রুশ বার্তা সংস্থা তাস আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ জঙ্গিবিমানগুলো ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব আস্তানা ধ্বংস করেছে।
-
সিরিয়া সংকট নিয়ে অনুষ্ঠেয় মিউনিখ বৈঠকের বিষয়ে আশাবাদী রাশিয়া
ফেব্রুয়ারি ১০, ২০১৬ ১৪:৫২১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া সংকট নিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর আসন্ন বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠেয় এ বৈঠকের ইতিবাচক ফলাফল হবে বলে প্রত্যাশা করছে রাশিয়া।
-
আলেপ্পোয় সিরিয় অভিযানে নিহত ৩০০ আন-নুসরা সদস্য
ফেব্রুয়ারি ০৮, ২০১৬ ০৬:০৪৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে সরকারি বাহিনীর অভিযানে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আন-নুসরা ফ্রন্টের তিন শতাধিক সদস্য নিহত হয়েছে। আরবি নিউজ চ্যানেল আল-মায়েদিন এ খবর দিয়েছে।
-
ইন্তেকাল করলেন বাশার আসাদের মা আনিসা আহমেদ মাখলোফ
ফেব্রুয়ারি ০৭, ২০১৬ ০৮:৪৩৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মা আনিসা আহমেদ মাখলোফ শনিবার ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬।
-
‘সিরিয়ায় আগ্রাসন চালালে সৌদিরা কফিনে করে ফেরত যাবে’
ফেব্রুয়ারি ০৬, ২০১৬ ১৯:৩৪সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াললাম বলেছেন, সৌদি বা তুর্কি যেই হোক না কেনো সিরিয়ার মাটিতে আগ্রাসন চালানোর হঠকারিতা দেখালে কাঠের কফিনে ভরে আগ্রাসীদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
-
সৌদির নির্লজ্জ অনুসরণ: সিরিয়ায় সেনা পাঠাবে বাহরাইনও
ফেব্রুয়ারি ০৬, ২০১৬ ১৬:০৬৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবকে অনুসরণ করে বাহরাইনও সিরিয়ায় স্থলসেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রাভিযানের মুখে যখন বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা ক্রমেই পিছু হটছে তখন এ আগ্রহ প্রকাশ করল বাহরাইন। ব্রিটেনে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ আলে খলিফা এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের সঙ্গে সমন্বয় রেখে সিরিয়ায় সেনা পাঠাতে চায় মানামা।
-
সিরিয়ায় সেনা পাঠালে তা হবে যুদ্ধ ঘোষণার সামিল: রাশিয়া
ফেব্রুয়ারি ০৫, ২০১৬ ২০:৫৭৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়া বলেছে, দামেস্ক সরকারের বিনা সম্মতিতে সিরিয়ায় সৌদি আরব সেনা পাঠালে তা দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। রুশ সংসদের নিম্নকক্ষ দুমা’র প্রধান পাভেল ক্রাশেনিননিকোভ এ কথা বলেছেন।
-
কৌশলগত গুরুত্বপূর্ণ ২ শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
ফেব্রুয়ারি ০৫, ২০১৬ ০৮:৪৯৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা’র একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। জনপ্রিয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলো এ কাজে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তা করেছে।
-
সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠাতে প্রস্তুত সৌদি আরব
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ২২:০১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরব স্থল অভিযানের জন্য সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে। দেশটি বলেছে, সিরিয়ায় কথিত সন্ত্রাসী বিরোধী অভিযানে জড়িত মার্কিন নেতৃত্বাধীন জোট যদি স্থল অভিযানের সিদ্ধান্ত নেয় তবে সে জন্য সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত রয়েছে।
-
‘আলোচনা স্থগিত হওয়ার জন্য সৌদি তুরস্ক ও কাতার দায়ী’
ফেব্রুয়ারি ০৪, ২০১৬ ০৬:৪৫৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া বলেছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনা সাময়িক ভাবে স্থগিত হওয়ার জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী।