-
ইসরাইল, তুরস্ক ও আমেরিকাকে ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি
এপ্রিল ২৮, ২০২২ ০৯:৪৪ইহুদিবাদী ইসরাইল, তুরস্ক ও আমেরিকার সেনারা সিরিয়ায় মাঝেমধ্যে যেসব ভয়াবহ হামলা চালায় তার ‘উপযুক্ত জবাব’ দেয়ার হুমকি দিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার বলেছে, দেশটির বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপর বহিঃশক্তির হামলার জবাব দেয়ার অধিকার দামেস্ক সংরক্ষণ করে।
-
সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা চলবে না: ইরান
এপ্রিল ২৭, ২০২২ ১০:১১জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার সুযোগ নেই।
-
দামেস্কের উপকণ্ঠে ইসরাইলি হামলা; সিরিয়ার ৪ সেনা নিহত
এপ্রিল ২৭, ২০২২ ০৭:২৪ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার অন্তত চার সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।
-
গোলান মালভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরাইলকে সতর্ক করলো রাশিয়া
এপ্রিল ২৬, ২০২২ ১২:৩৭জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া আবারো সিরিয়ার মালিকানাধীন গোলান মালভূমি ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখলদারিত্বের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, কৌশলগত এই এলাকায় তেল আবিব শাসকগোষ্ঠী তার অবৈধ বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা করছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
-
মাতৃভূমি মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন ফিলিস্তিনি তরুণরা
এপ্রিল ২৪, ২০২২ ০৬:১৬সিরিয়ায় অবস্থানরত ফিলিস্তিনি তরুণরা ইহুদিবাদী ইসরাইলি শক্তির হাত থেকে মাতৃভূমি উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল (শনিবার) সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তৃতায় তারা এই অঙ্গীকার তুলে ধরেন।
-
সিরিয়ায় যেতে তুর্কি আকাশসীমা ব্যবহার করতে পারবে না রাশিয়া
এপ্রিল ২৪, ২০২২ ০৪:০৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গতকাল (শনিবার) ঘোষণা করেছেন যে, তার দেশের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার কোনো বিমান সিরিয়ায় যেতে পারবে না। তিনি জানিয়েছেন, রাশিয়ার সামরিক ও বেসামরিক সব রকমের বিমানের জন্য এই নিষেধাজ্ঞা তিন মাসের জন্য বহাল থাকবে।
-
তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া
এপ্রিল ২৩, ২০২২ ১৬:০১তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য যেকোনো ধরনের যোগাযোগের কথা জোরালো ভাষায় নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার এই অবস্থান তুরস্কের কিছু কর্মকর্তার বক্তব্য-বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। তুর্কি কোনো কোনো কর্মকর্তা দাবি করেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের জন্য যোগাযোগ শুরু হয়েছে।
-
‘ভিয়েনায় একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে’
এপ্রিল ২২, ২০২২ ০০:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান টেলিফোনে তার সিরীয় সমকক্ষ ফয়সাল মিকদাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেছেন। গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা করেন।
-
আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
এপ্রিল ১০, ২০২২ ০৫:০১আবারো ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
-
সিরিয়াকে অবিলম্বে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দিন: রাশিয়া
এপ্রিল ০৬, ২০২২ ০৩:১৬সিরিয়াকে অবিলম্বে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়া হলে আরব দেশগুলো দামেস্কের সঙ্গে নিজেদের মতবিরোধ মিটিয়ে ফেলার সুযোগ পাবে।