-
ইরান সীমান্তের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই: জেনারেল সালামি
আগস্ট ১৩, ২০২১ ১১:৫৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরো বলেছেন, গোটা দেশের প্রতি ইঞ্চি সীমান্তের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
-
তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিল তালেবান; পতনের মুখে কান্দাহার
আগস্ট ১৩, ২০২১ ০৫:৪৫আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নিয়েছে তালেবান। শহর দখল করেই সেখানকার প্রধান কারাগারের তিন হাজার বন্দিকে ছেড়ে দিয়েছে তারা। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের ‘সেনারা’ হেরাতের পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
-
নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান
আগস্ট ০২, ২০২১ ০১:৪৭আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান।কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।
-
আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা; এক পুলিশ নিহত
জুলাই ৩১, ২০২১ ০২:২৮আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে এক হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে।জাতিসংঘ বলেছে, আফগানিস্তানের ‘সরকারবিরোধী সশস্ত্র ব্যক্তিরা’ এ হামলা চালিয়েছে।
-
আফগানিস্তানে সংঘর্ষ চলছে: কান্দাহারে বিমান হামলায় ‘৭০ তালেবান নিহত’
জুলাই ১১, ২০২১ ০২:১৫আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এসব সংঘর্ষের খবর জানিয়ে বলেছে, কোনো কোনো স্থানে আফগান সৈন্যরা তালেবানের অগ্রাভিযান প্রতিহত করেছে এবং কোনো কোনো জেলা তালেবানের দখলে চলে গেছে।
-
৩০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে: ভস্মীভূত ৫০০ ট্যাংকার, ৫ কোটি ডলারের ক্ষতি
ফেব্রুয়ারি ১৫, ২০২১ ০২:৫০ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে আফগান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। তবে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
-
আফগান স্থলবন্দরে ভয়াবহ আগুন: সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিল ইরান
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ০৩:৩০ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তেহরান।
-
আফগান স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণ; তেহরানের সহযোগিতা চাইল কাবুল
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ০৩:২৮ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের ‘ইসলাম কাল্লা’ স্থলবন্দরে একটি গ্যাস ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের এই স্থলবন্দরে গতকাল (শনিবার) দুপুরে এই ঘটনা ঘটে বলে কাবুল থেকে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন।
-
আফগানিস্তানে গেল ইরানের প্রথম পণ্যবাহী ট্রেন: শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন
ডিসেম্বর ০৩, ২০২০ ০৩:৩১ইরানের পণ্যবাহী একটি ট্রেন প্রথমবারের মতো আফগানিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে কর্মকর্তারা। তারা বলেছেন, ট্রেনটি ৫০০ টন সিমেন্ট নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।