-
ভাষা দিবসের আবেগ, নোম্যান্সল্যান্ডে মিলিত হলেন বাংলাদেশ-ভারতের নেতারা
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৫:৩০আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
-
বিএনপির সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ তুলে ফেলা হবে-কাদের; বায়ান্নের চেতনায় পথ চলে বিএনপি- রিজভী
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৫:১৪মায়ের ভাষা রক্ষায় যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন, অমর একুশের প্রথম প্রহরে সেসব ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে, কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোঃ শাহবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদ, জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। প্রথমে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ শাহবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
-
একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে: শেখ হাসিনা
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:০৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। কাজেই আমরা মাথা নত করে নয়, মাথা উঁচু করেই চলব এবং বিশ্বদরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাব।”
-
হারিয়ে যেতে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা, রক্ষায় জোর প্রচেষ্টার দাবি
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১৬:৩৯জাতিগত ও ভাষা বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। ৫৪টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস এখানে। তবে ভাষা রয়েছে বাংলাসহ ৪১টি। এরমধ্যে ৩৪টি ভাষাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর । কিন্তু বৈচিত্র্যের বাস্তবতা বেশ সঙ্গীন। কেন না ক্ষুদ্র নূগোষ্ঠীর ভাষায় পড়াশুনা করার বা কথা বলার সুযোগ না থাকায় এটা হারিয়ে যাচ্ছে।
-
উন্নত জীবনে আশায় কমছে নিজ মায়ের ভাষার চর্চা; বাংলাদেশেই হারিয়ে যাচ্ছে ১৪ টি ভাষা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৬:০২বাংলাদেশ বিশ্ব দরবারে যে কয়টি কারণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি। কিন্তু সেই বাংলাদেশেই বিপন্ন হয়ে যাচ্ছে অনেকগুলো মাতৃভাষা। ধারণা করা হচ্ছে ৩০-৪০ বছর পর এসব ভাষার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার উদ্যোগে আলোচনাসভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:১০মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ মঞ্জরুল আলম রিপন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সেখানে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের স্মরণে সেখানে কিছু সময় নীরবতা পালন করেন।
-
বাংলা উপেক্ষিত সরকারি অফিস-আদালতে; বাংলায় রায় লেখার প্রচলন কম
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:৪৯বাংলাদেশে মহাসমারোহে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করা হয় এই ভাষার গৌরব ধরে রাখতে। কিন্তু একুশে ফেব্রুয়ারি চলে গেলেই মানুষ যেন সব ভুলে যায়। মুখের ভাষা হিসেবে আমরা বাংলাভাষা ব্যবহার করে থাকলেও আমাদের দেশে প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ করে আইন-আদালতে বাংলাভাষার এখনো পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। এই ক্ষেত্রে ইংরেজি ভাষার দাপটে বাংলা ভাষা যেন অসহায়।
-
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: শহীদ মিনারে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:১২নানান শ্রেণি-পেশা ও সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বাংলাদেশে পালিত হচ্ছে 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
-
মায়ের ভাষা বাংলা'র অনাদর আর আধুনিক স্মার্টনেসের নামে বাংলিশ ব্যবহারের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:৫২আমার মায়ের ভাষা বাংলা ভাষা। যার রাষ্ট্রভাষার স্বীকৃতি পেতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রক্তে রঞ্জিত হয়েছে ঢাকার রাজপথ। ভাষার জন্য এই আত্মত্যাগ ও আন্দোলনকে পৃথিবী স্বীকৃতি দিয়েছে। ভাবতে ভালো লাগে, শিহরণ জাগে- ভাষার জন্য আমাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বিশ্ববাসী প্রতিবছর ‘একুশের’ দিনটি পালন করছে, পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
-
তেহরানে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফেব্রুয়ারি ২১, ২০২২ ২১:০৩তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং ভাষাশহীদদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।