-
চাকসু নির্বাচনে ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবির প্যানেলের জয়, এজিএস ছাত্রদলের
অক্টোবর ১৬, ২০২৫ ০৮:০৬চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন তাদের প্রার্থীরা। বাকি দুটি পদে একটি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এবং অন্যটি ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে প্রার্থী বিজয়ী হয়েছেন।