-
আমেরিকা ইয়েমেনে দখলদারিত্ব কায়েম করতে চায়, লুট করতে চায় তেলসম্পদ
মার্চ ২৬, ২০২৩ ১০:৫৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার দেশের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়ার জন্য মার্কিন সরকার ঘৃণ্য চক্রান্ত করছে। এই তেল সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইয়েমেনে দখলদারিত্ব কায়েম করতে চায় বলেও তিনি অভিযোগ করেন।
-
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের রোডম্যাপ নিয়ে একমত ইরান ও বেলারুশ
মার্চ ১৪, ২০২৩ ০৭:০৩ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং বেলারুশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা রোডম্যাপের ব্যাপারে দু দেশ একমত হয়েছে। এই রোড ম্যাপের আওতায় দুই দেশ পরিবহন, কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করবে।
-
'কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শিয়া মুসলমানদের জড়িত থাকার প্রমাণ নেই'
মার্চ ১০, ২০২৩ ১৫:২৮বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা আল্লামা মুফতি শরীফুল ইসলাম নুরীর উপর বর্বরোচিত হামলার ঘটনায় শিয়া মুসলমানরা জড়িত বলে যে অভিযোগ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
-
ইউক্রেন যুদ্ধে ন্যাটো জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি ও অস্ট্রিয়ায় বিক্ষোভ
মার্চ ০৬, ২০২৩ ১১:৪৩ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এক বছরের মাথায় এসে যখন এই যুদ্ধের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে তখন জার্মানি ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
-
তেহরানের আজাদী স্কয়ার ও মিলাদ টাওয়ারে বিপ্লববার্ষিকীর রাতে আলোকসজ্জা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:২৩ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে মহান ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়বার্ষিকী। গৌরবময় ৪৪ বছর পেরিয়ে হাজার বছরের সেরা ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী পালন করতে দেশটির প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে মহান বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় শরিক হয়েছেন সর্বস্তরের লাখো কোটি জনগণ।
-
ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় লাখো-কোটি জনতা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৭:৫৯ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে লাখো-কোটি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
-
উদ্ধারকাজে ধীর গতির অভিযোগ, ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ প্রয়োজন
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১২:৪৬তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকরা ত্রাণের ধীরগতির সমালোচনা করে যত দ্রুত সম্ভব ত্রাণ-সাহায্যের দাবি জানিয়েছে।
-
বেলুন ফেরত চেয়েছে চীন, আমেরিকা পেশাদার আচরণ করতে ব্যর্থ হয়েছে
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১১:২৮আমেরিকার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভূপাতিত করা বেলুনের ধ্বংসাবশেষ ফেরত চেয়েছে চীন। চীন দাবি আসছে বেলুনটি বেসামরিক এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তারা এই বেলুন আকাশে উড়িয়েছিল। অন্যদিকে, মার্কিন সরকার বলছে, এটি ছিল গোয়েন্দা বেলুন এবং জাতীয় নিরাপত্তা বিবেচনা করেই তারা বেলুনটিকে ধ্বংস করেছে।
-
ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করল ইরান
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৩:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিট আজ (মঙ্গলবার) ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করেছে। ইরান এই প্রথম মাটির নিচে বিমান ঘাঁটি নির্মাণের কথা প্রকাশ্যে ঘোষণা করল।
-
ব্রিটেনে ধর্মঘট: অংশ নিয়েছেন শিক্ষক-কর্মচারীসহ পাঁচ লাখ কর্মজীবী মানুষ
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৬:৫৭ব্রিটেনে বেতন-ভাতা বৃদ্ধি এবং কাজের উন্নত পরিবেশের দাবিতে লাখ লাখ শিক্ষক, বাস ও রেলচালক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ধর্মঘট পালন করেছেন। গতকালের (বুধবার) এ ধর্মঘটে ব্রিটেনের অর্ধেকের বেশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন যার কারণে বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়।