গাজাবাসীর দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সহযোগিতা চাইল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i10399-গাজাবাসীর_দুর্দশা_লাঘবে_আন্তর্জাতিক_সহযোগিতা_চাইল_জাতিসংঘ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে কার্যকরী ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজা ভূখন্ডে সম্ভাব্য সহিংসতা বন্ধে মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রতিষ্ঠা বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি নিকোলে মালাদেনভ এই আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৬ ১২:১৯ Asia/Dhaka
  • গাজাবাসীর দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সহযোগিতা চাইল জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে কার্যকরী ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজা ভূখন্ডে সম্ভাব্য সহিংসতা বন্ধে মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রতিষ্ঠা বিষয়ক জাতিসংঘের প্রতিনিধি নিকোলে মালাদেনভ এই আহ্বান জানিয়েছেন।

গতকাল (বুধবার) নিকোলে মালাদেনভ বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেখানে বসবাসরত অধিবাসীরা দিনে দিনে আরো বেপরোয়া হয়ে উঠছেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিক ঘটনাবলী এটাই প্রমাণ করে যে গাজা ভূখণ্ডে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।গাজাবাসীদের দু:খ-দুর্দশা এবং বাস্তব পরিস্থিতির প্রতি নজর না দিলে সেখানে যেকোনো মুহূর্তে আরেকটি সহিংসতা দানা বেঁধে উঠতে পারে। আর এ ব্যাপারে কোনো প্রশ্ন করা হলে তা হবে অবান্তর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে মালাদেনভ বলেন, ২০১৪ সালের পর থেকে গাজা উপত্যকায় চলতি মে মাসে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।ইহুদিবাদী ইসারাইল গত ২০১৪ সালের গ্রীষ্মে অবরুদ্ধ গাজার ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়ার পর এখনো এর বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপ হিসেবে রয়ে গেছে।সেই যুদ্ধে ২,৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি পুরো ভূখণ্ড ব্যাপক ধ্বংসের মুখে পড়ে।

গাজার পুননির্মাণ এবং উন্নয়নসহ একে আগের অবস্থায় ফিরিয়ে আনতে জাতিসংঘের এই কর্মকর্তা আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন।#


পার্সটুডে/বাবুল আখতার/২৬