লেবাননের আরও কিছু ভূখণ্ড এখনও ইসরাইলের দখলে, মুক্ত করতে হবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i10426-লেবাননের_আরও_কিছু_ভূখণ্ড_এখনও_ইসরাইলের_দখলে_মুক্ত_করতে_হবে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, লেবাননের কিছু ভূখণ্ড এখনও ইহুদিবাদী ইসরাইলের দখলে রয়েছে। অবশ্যই তা মুক্ত করতে হবে।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
মে ২৬, ২০১৬ ১৪:২৬ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, লেবাননের কিছু ভূখণ্ড এখনও ইহুদিবাদী ইসরাইলের দখলে রয়েছে। অবশ্যই তা মুক্ত করতে হবে।

ইসরাইলের হাত থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ১৬তম বার্ষিকী উপলক্ষে আজ এক সম্মেলনে তিনি বলেন, শত্রুর মোকাবেলায় লেবাননকে রক্ষার লক্ষ্যে হিজবুল্লাহর তৎপরতা অব্যাহত থাকবে। ফলে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না। তিনি বলেন, শুধু লেবাননের ভূখণ্ড নয় বরং গোটা ফিলিস্তিনকেও মুক্ত করতে হবে।

দুই হাজার সালের ২৫ মে হিজবুল্লাহ'র প্রতিরোধের মুখে দখলদার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। দখলদার ইসরাইল প্রতিষ্ঠার পর সেটাই ছিল ইহুদিবাদীদের জন্য সবচেয়ে বড় পরাজয়।

এরপর ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধেও হিজবুল্লাহর কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয় মুসলমানদের প্রধান শত্রু বর্ণবাদী ইসরাইল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬