৫৩ কোটি ডলার ব্যয়ে ইয়েমেনে আরো ভাড়াটে সেনা পাঠাচ্ছে আমিরাত
ইয়েমেনে ভাড়াটে সেনা পাঠানোর জন্য সংযুক্ত আরব আমিরাত বা ইউএই একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে প্রায় ৫৩ কোটি ডলারের চুক্তি করেছে। ইয়েমেনে আগ্রাসনে নিয়োজিত সৌদি আরবের বাহিনীর সঙ্গে যোগ দেবে এ সব ভাড়াটে সেনা।
আমিরাতের প্রতিনিধি হিসেবে ৫২ কোটি ৯০ লাখ ডলারের এ সংক্রান্ত চুক্তি সই করেছেন মেজর জেনারেল ঈসা সাইফ মোহাম্মদ আল-মাজরুহি। রিফ্লেক্স রেসপন্সেস ম্যানেজমেন্ট কনসালটেন্সি এলএলসি’র মাইকেল রোমির সঙ্গে এ চুক্তি করেন তিনি। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন এ খবর দিয়েছে। চুক্তি অনুযায়ী আবুদাবিভিত্তিক সংস্থাটি আমিরাতের ভাড়াটে সেনা ইউনিটগুলোকে নিরাপত্তা সেবা দেবে।
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর প্রায় দৈনিক সামরিক হামলা অব্যাহত রেখেছে সৌদি আরব। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত আমিরাতের নারী-শিশুসহ ৯৪০০ মানুষ নিহত এবং অন্তত ১৬ হাজার আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬