জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলের গুলি: দুই ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i104564-জেনিন_শরণার্থী_শিবিরে_ইসরাইলের_গুলি_দুই_ফিলিস্তিনি_শহীদ
পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসময় অপর একজন আহত হয়েছেন। এছাড়া, হানাদার সেনারা আট ফিলিস্তিনিকে ধরে দিয়ে গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০১, ২০২২ ১২:২৮ Asia/Dhaka
  • শাদি খালেদ নাজম - আবদুল্লাহ আল হুসাইরি
    শাদি খালেদ নাজম - আবদুল্লাহ আল হুসাইরি

পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলায় এক কিশোরসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এসময় অপর একজন আহত হয়েছেন। এছাড়া, হানাদার সেনারা আট ফিলিস্তিনিকে ধরে দিয়ে গেছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল দিবাগত রাত ১টা জেনিন শরণার্থী শিবিরে হামলা নৃশংস হামলা চালিয়ে হামাস নেতা জামাল আবু আল হাইজা ও তার ছেলে ইমাম আল দীনকে গ্রেফতার করে ইসরাইলি সেনারা। এসময় ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করতে তাদের লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। এতে ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্য আবদুল্লাহ আল হুসাইরি শাহাদতবরণ করেন। এসময় অপর দুই ফিলিস্তিনি আহত হন।

কফিন নিয়ে ফিলিস্তিনিদের মিছিল

গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে জেনিন হাসপাতালে নেওয়া হলে শাদি খালেদ নাজম নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শ্রমিক মারা যান।

আজ শহীদ দুই ফিলিস্তিনির কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাদেরকে দাফন করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।